শিরোনামঃ-

» ধোপাগুলে পাথর ব্যবসায়ীদের সভা

প্রকাশিত: ১৭. জুলাই. ২০২৫ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

স্টোন ক্রাশার মিল সমূহে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবী

নিউজ ডেস্কঃ
স্টোন ক্রাশার মিশিন সমূহে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবীতে সিলেটের বিমানবন্দর থানা স্টোন ক্রাশার মালিক ও পাথর ব্যবসায়ী সমিতির এক সভা বৃহস্পতিবার (১৭ জুলাই) ধোপাগুলস্থ সমিতির কার্যালয় প্রাঙ্গণে অনুষ্টিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, সমিতির সভাপতি কবির হোসেন।

Manual5 Ad Code

রাজন আহমদ রাজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সমিতির সিনিয়র সহ সভাপতি শাব্বির আহমদ, আজির উদ্দিন, রাজীব হোসেন লিটু, মামুন ভূইয়া, সবর আলী, আলাল উদ্দিন, লিটন সরকার, লোকমান হোসেন, শাহীনুর রহমান, জিয়া হোসেন প্রমুখ।

Manual7 Ad Code

সভায় বক্তারা উল্লেখ করেন, সিলেটের জেলাপ্রশাসন কর্তৃক স্টোন ক্রাশার মিল সমূহের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ফলে এ অঞ্চলের হাজারো শ্রমিক বেকার হয়ে পড়েছে। যুগ যুগ ধরে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধের মাধ্যমে এ অঞ্চলের শতশত স্টোন ক্রাশার চলে আসছে। এসব ক্রাশার মিশিনে হাজার হাজার শ্রমজীবী মানুষের কর্মসংস্থান ছিলো।

Manual6 Ad Code

পাশাপাশি এইসব স্টোন ক্রাশার মিলে শত কোটি টাকা বিনিয়োগকারী ব্যবসায়ীরা তাদের পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলো।

Manual2 Ad Code

আকশ্মিক স্টোন ক্রাশার সমূহ বন্ধ করে দেয়ায় এ অঞ্চলের ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষেরা দিশেহারা হয়ে পড়েছে। স্টোন ক্রাশার সমূহের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ফলে  সিলেটের ধোপাগুল সহ সংশ্লিষ্ট এলাকা রাতের বেলায় ভুতুড়ে অবস্থা বিরাজ করে। বিদ্যুৎ না থাকায় ক্রাশার মিল সমূহ এলাকায় সামগ্রিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

বক্তারা অবিলম্বে বিচ্ছিন্ন করে দেয়া স্টোন ক্রাশার সমূহের বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করে কর্মহীন মানুষের জীবীকা ফিরিয়ে দেয়ার দাবী জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ২১৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30