- মাওলানা জিলাল আহমদের মায়ের ইন্তেকালে মহানগর মজলিসের শোক
- শহীদ জিয়ার শাহদাত বার্ষিকী; মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা
- দি এইডেড হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে বদরুজ্জামান সেলিমের দায়িত্ব গ্রহণ
- তোমরা প্রফুল্ল চিত্তে কুরবানী কর
- সিলেটে ইসলামী ব্যাংকিং গ্রাহক ঐক্য পরিষদের মানববন্ধন
- ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ
- দূর্বৃত্তায়ন নেতৃত্বের ফলে জঘন্যতম অপরাধ বেড়েই চলেছে : দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
- সন্তানদেরকে সুশিক্ষিত করে সুপথে রাখতে হবে : এমপি এমরান আহমদ চৌধুরী
- কুদরত উল্লাহ মসজিদে হবে ঈদুল আযহার ৩ জামাত
» মশাহিদ হোসাইনের আগমন উপলক্ষ্যে জামিয়া দারুল কুরআনে মতবিনিময় ও দোয়া
প্রকাশিত: ২৯. জুন. ২০২৫ | রবিবার
নিউজ ডেস্কঃ
‘দারুল কুরআন মাদরাসা নাজিরবাজার উন্নয়ন সংস্থা ইউকে’র সিনিয়র উপদেষ্টা ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মশাহিদ হোসাইনের দেশে আগমন উপলক্ষ্যে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ জুন) দুপুরে জামিয়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামিয়ার মুহতামিম মাওলানা জাহিদ হাসানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল মতিন বাহুবলি ও শিক্ষক মাওলানা আবিদুর রহমান খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান ও সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, ‘দারুল কুরআন মাদরাসা নাজিরবাজার উন্নয়ন সংস্থা ইউকে’র সিনিয়র উপদেষ্টা, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও সমাজসেবী-শিক্ষানুরাগী মশাহিদ হোসাইন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, নাজিরবাজার জামে মসজিদের মোতাওয়াল্লি সফর আলী, বিশিষ্ট সালিশি ব্যক্তিত্ব জিলা মিয়া (মেম্বার), নাজিরবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল মালিক, জামিয়া দারুল কুরআন’র শায়খুল হাদিস মুফতি মুফাসসির আমিরুল ইসলাম, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি মেম্বার নজরুল ইসলাম মনির, বিশিষ্ট মুরুব্বি আব্দুল মান্নান, রোটারিয়ান শাহ জালাল আহমদ, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী মো. আব্দুল মতিন, ‘ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশন’র সভাপতি মাওলানা লুৎফুর রহমান শাইস্তা, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান নুর, প্রবাসী দানশীল ব্যক্তিত্ব মাওলানা মোহাম্মদ আলী, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তানিমুল ইসলাম, ইউপি সদস্য নাজিম উদ্দিন রাহিন, যুক্তরাজ্য প্রবাসী শেখ কাওছার আহমদ, আনসার আলী ও শাহিন আহমদ, সাউথ আফ্রিকা প্রবাসী হাফিজ জুনেদ হাসান ও মো. আব্দুল্লাহ এবং মৌলভী আব্দুস সামাদ।
এছাড়া জামিয়া জামিয়া দারুল কুরআন’র শিক্ষকরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন, জামিয়ার সকল শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য মুরুব্বিসহ সর্বস্তরের লোকজন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জামিয়ার সাবেক ছাত্র, সিলেট জেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল হক ডালিম এবং শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন, জামিয়ার ছাত্র হাফিজ মাহদী হাসান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইলমে ওহির কানন কওমি মাদরাসাগুলো জনসাধারণের সহযোগিতায় চলে। বিশেষ করে প্রবাসীরা সর্বদা এসব মাদরসার পাশে থাকেন।
দারুল কুরআন জামিয়ারও পাশে রয়েছেন, এলাকার সর্বস্তরের মানুষ ও প্রবাসীরা। সকলের প্রচেষ্টায় মাদরাসাটি আজ দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পর্যন্ত উন্নীত হয়েছে। এভাবেই সকলের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশ্যা।
জামিয়া কর্তৃপক্ষের পক্ষ থেকে মুহতামিম মাওলানা জাহিদ হাসান সহযোগিতাকারী সকল প্রবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরে মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ১৬০ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


