- মাওলানা জিলাল আহমদের মায়ের ইন্তেকালে মহানগর মজলিসের শোক
- শহীদ জিয়ার শাহদাত বার্ষিকী; মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা
- দি এইডেড হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে বদরুজ্জামান সেলিমের দায়িত্ব গ্রহণ
- তোমরা প্রফুল্ল চিত্তে কুরবানী কর
- সিলেটে ইসলামী ব্যাংকিং গ্রাহক ঐক্য পরিষদের মানববন্ধন
- ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ
- দূর্বৃত্তায়ন নেতৃত্বের ফলে জঘন্যতম অপরাধ বেড়েই চলেছে : দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
- সন্তানদেরকে সুশিক্ষিত করে সুপথে রাখতে হবে : এমপি এমরান আহমদ চৌধুরী
- কুদরত উল্লাহ মসজিদে হবে ঈদুল আযহার ৩ জামাত
» সিলেটে ইসকনের রথযাত্রা কাল, প্রশাসনের নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুতি চূড়ান্ত
প্রকাশিত: ২৬. জুন. ২০২৫ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা আগামীকাল শুক্রবার (২৭ জুন) সিলেট ইসকন মন্দির থেকে বর্ণাঢ্য আয়োজনে শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে মন্দিরে ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
ইসকন সিলেট মন্দির সূত্রে জানা গেছে, বিকেল ৩টায় রথযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। রথযাত্রার নির্ধারিত রুট হচ্ছে ইসকন মন্দির, রিকাবীবাজার, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার, তালতলা, মির্জাজাঙ্গাল, লামাবাজার হয়ে পুনরায় রিকাবীবাজার হয়ে মন্দিরে ফিরে আসবে।
উৎসব সফল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে ইসকন কর্তৃপক্ষ একাধিক মতবিনিময় সভা করেছে। ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে নেয়া হয়েছে কঠোর ব্যবস্থা। থাকবে পর্যাপ্ত পুলিশ, ট্রাফিক ব্যবস্থাপনা ও স্বেচ্ছাসেবক বাহিনী।
ইসকন সিলেট মন্দিরের যোগাযোগ বিভাগের পরিচালক সিদ্ধ মাধব দাস জানান, রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভক্তি, সম্প্রীতি এবং সর্বজনীনতার এক মহোৎসব।
ইসকন সিলেট মন্দির থেকে প্রতিবছরের মতো এবারও জগন্নাথদেবের রথযাত্রা আয়োজনে আমরা প্রস্তুত।
তিনি জানান, সকাল ৮টায় অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে শুভ রথযাত্রা শুরু হবে, এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে দুপুর দেড়টায়। বিকেলে শুরু হবে রথের বর্ণাঢ্য শোভাযাত্রা। ৯ দিন পর পালিত হবে উল্টো রথযাত্রা।
শান্তিপূর্ণ, ধর্মীয় সৌহার্দ্য ও ভক্তিভরে উৎসব সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেছেন ইসকন নেতৃবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৭৭ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


