শিরোনামঃ-

» ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত: ১৮. জুন. ২০২৫ | বুধবার


Manual5 Ad Code

ডা. জুবাইদা রহমান একজন সুনামধন্য চিকিৎসক ও আদর্শ নারী : বদরুজ্জামান সেলিম

নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট-৪ আসনের এমপি পদপ্রার্থী বদরুজ্জামান সেলিম বলেছেন, আজকের এই দিনটি কেবল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, সিলেটের কৃতি সন্তান ও সুনামধন্য চিকিৎসক ডা. জুবাইদা রহমানের জন্মদিন নয়, আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক।

তিনি বলেন, ডা. জুবাইদা রহমান শুধু তারেক রহমানের সহধর্মিণী নন, তিনি নিজ গুণে দেশের একজন সুনামধন্য চিকিৎসক ও আদর্শ নারী। সিলেটের রাজনীতিতে ডা. জুবাইদা রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

বুধবার (১৮ জুন) সকালে বৃহত্তর সিলেট গণদাবি পরিষদ মহানগর শাখার উদ্যোগে সিলেটের কৃতি সন্তান সাবেক নৌবাহিনীর প্রধান, রিয়াল এডমিরাল মরহুম মাহবুব আলী খান এর সুযোগ্য কন্যা ডা. জোবাইদা রহমান এর জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual5 Ad Code

বৃহত্তর সিলেট গণদাবি পরিষদ মহানগর শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সিলেট সিটির সাবেক মেয়র পদপ্রার্থী মো. সালাহ উদ্দিন রিমন এর সভাপতিত্বে ও এয়ারপোর্ট থানা বিএনপি নেতা সেবুল আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যবসায়ী সমিতি সভাপতি আব্দুর রহমান রিপন।

Manual7 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা থানা বিএনপি নেতা মো. সুহেল খান, সিলেট মহানগর কৃষকদলের সহ সভাপতি মো. মাহমুদ হোসেন রোসেল, সিলেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক সালমান আহমদ মাজেদ, ছাত্রদল নেতা মাহবুব জাকারিয়া, মো. জাকির হোসেন প্রমুখ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৬৬ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031