শিরোনামঃ-

» আওয়ামী ফ্যাসিবাদের আমলে ঈদ ছিল নিরানন্দ : কয়েস লোদী

প্রকাশিত: ০৬. এপ্রিল. ২০২৫ | রবিবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্রথম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদের আমলে ঈদ ছিল নিরানন্দ। ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এবারের ঈদ জনগণের মাঝে আনন্দের সুবাতাস ছড়িয়ে দিয়েছে। এ আনন্দ টেকসই ও অর্থবহ করতে দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার কায়েম ও তাদের মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ঘটাতে হবে।
রবিবার (৬ এপ্রিল) বিকেলে টুকেরবাজার ইউনিট বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কয়েস লোদী বলেন, ঈদ হচ্ছে আনন্দের দিন, খুশির দিন। বিগত ১৭ বছর খুশি মনে ঈদ উদযাপন করা সম্ভব হয়নি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ খুশি মনে ঈদ করতে দেয়নি। আজ দেশের মানুষের আন্তরিকতা ও সহযোগিতায় আমরা সবাই খুব শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর উদযাপন করতে পারছি।
তিনি বলেন, আজ আমাদের মধ্যে আনন্দ ও খুশি বিরাজ করছে। আমরা যেন সামনের দিনগুলো এভাবেই ধরে রাখতে পারি। সেখানে যথেষ্ট ঐক্যের প্রয়োজন রয়েছে। সুদৃঢ় ঐক্যই আমাদের সবার মধ্যেই এ আনন্দ ধরে রাখতে পারবে। আমার বিশ্বাস আমরা সবাই সুন্দরভাবে আছি। মিলেমিশে আছি এবং থাকবো। এটাই হোক আজকের দিনের অঙ্গীকার।
জালালাবাদ থানা বিএনপির আহবায়ক ও টুকেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ আহমদের সভাপতিত্বে এবং সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহেদ আহমদের পরিচালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শাহ জামান নুরুল হুদা, জেলা বিএনপির উপদেষ্টা এবং সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, টুকেরবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এনামুল হক মেম্বার, ৩৮নং ওয়ার্ড বিএনপির আহবায়ক শাহজাহান মিয়া, ৩৯ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আলী আহমদ, শাহ খুরুম ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কমর উদ্দিন প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২৭৮ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031