- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
» মানবতার অনন্য দৃষ্টান্ত, রোটারীয়ান পিপি মরহুম মোহাম্মদ মুহিবুর রহমান : সিসিক সচিব আশিক নূর
প্রকাশিত: ২২. মার্চ. ২০২৫ | শনিবার
নিউজ ডেস্কঃ
সিলেট সিটি কর্পোরেশনের সচিব মোঃ আশিক নূর বলেছেন, রমজান মাসে সংযমের সঙ্গে রোজা পালন করা আমাদের নৈতিক দায়িত্ব।
সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে যারা খাদ্য সংকটে ভুগছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের সবার কর্তব্য।
তাদের খাদ্যের ব্যবস্থা করা ও ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই হযরত মোহাম্মদ (সা.) এর শিক্ষা। এই মহৎ উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে ‘রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল’।
সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগ প্রশংসনীয়।
তিনি আরও বলেন, মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা অর্জন করে যে কাজ করা হয়, সেটিই মানুষের মনে চিরস্থায়ী হয়ে থাকে। মানুষ তার কর্মের মাধ্যমেই স্মরণীয় হয়ে থাকে।
এই মহতী কার্যক্রমে বিশেষভাবে স্মরণ করা হয়েছে রোটারীয়ান পিপি মরহুম মোহাম্মদ মুহিবুর রহমানকে।
তিনি সমাজের কল্যাণে যে অসামান্য অবদান রেখে গেছেন, তা আজও অনুপ্রেরণা হিসেবে কাজ করে।
মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে সচিব আশিক নূর বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকা উচিত।
সমাজের সকল বিত্তবান ব্যক্তি ও সংগঠন এগিয়ে এলে ঈদের আনন্দ সত্যিকারের সবার জন্য ভাগাভাগি করা সম্ভব হবে।
তিনি শনিবার (২২ মার্চ) সকালে সিলেট সিটি কর্পোরেশনের হলরুমে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে ও রোটারীয়ান পিপি মোহাম্মদ মুহিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে রমজানুল মোবারক উপলক্ষে ২ শতাধিক কোরআনে হাফিজদের মাঝে খাদ্য সামগ্রী ও শারীরিক প্রতিবন্ধী ৮ জনের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল (রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট- ৬৫ বাংলাদেশ) এর প্রেসিডেন্ট রোটারিয়ান পিপি আব্দুর রহমানের সভাপতিত্বে ও রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার রুহুল আলমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মরহুম রোটারীয়ান পিপি মোহাম্মদ মুহিবুর রহমানের ছেলে আ ন ম মনসুফ, রোটারিয়া পিপি এম. তৈয়বুর রহমান, রোটারিয়া পিপি ড. এম শহীদুল ইসলাম এডভোকেট, রোটারিয়া পিপি সিদ্দীকুর রহমান, ক্লাব সেক্রেটারী মো. আমিরুল ইসলাম, রোটারিয়ান পিপি আব্দুল মুকিত, রোটারিয়ান পিপি সাব্বির আহমদ, রোটারিয়ান পিপি এম এ রহিম, রোটারিয়ান পিপি বিকাশ কান্তি দাস, রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার মুনতাসিম আহমদ তানভীর প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২২৯ বার
সর্বশেষ খবর
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর