- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
» অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে হবে : ইসলামী ছাত্র আন্দোলন সিলেট জেলা ও মহানগর
প্রকাশিত: ২১. মার্চ. ২০২৫ | শুক্রবার
নিউজ ডেস্কঃ
ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বাদ জুম’আ মিছিলটি কোর্ট পয়েন্টে শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে গিয়ে মুনাজাতের মাধ্যমে শেষ হয়।
ইসলামী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার সভাপতি ছাত্রনেতা মোহাম্মাদ আলবাবুল হক্ব চৌধুরীর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক আবু নাছির জাহেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জননেতা হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএল.বি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শুরা সদস্য ছাত্রনেতা আরিফুল ইসলাম শামিম।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, শ্রমিক আন্দোলন মহানগর সভাপতি সিদ্দিকুর রহমান, যুব আন্দোলন জেলা সভাপতি মাওলানা বদরুল হক, যুব আন্দোলন মহানগর সভাপতি জাকির হোসেন, ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি সাব্বির আহমদ তপু, জেলা সহ-সভাপতি মুর্শেদ আহমদ চৌধুরী, নগর সহ-সভাপতি জাকাওয়াত হোসাইনম পাশা সহ জেলা-নগরের বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, সারা বিশ্বের মুসলিমরা যেখানে রমজান, ইফতার, সাহরি করছে, সেখানে ফিলিস্তিনের শিশু-নারীরা লাশের মিছিলে শরিক হচ্ছে।
বিনা নোটিশে সন্ত্রাসী ইসরায়েল আমাদের মুসলিম ভাই-বোনদের উপর হামলা করছে। তাদেরকে নির্বিচারে হত্যা করে যাচ্ছে।
ওআইসি, ইউনিসেফ, জাতিসংঘ আপনারা কি ফিলিস্তিনের গণহত্যা দেখছেন না? সেখানে কি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না? সারাবিশ্বে আপনারা এত মানবাধিকারের বয়ান দেন, তাহলে ফিলিস্তিনের বেলায় এই মানবাধিকার কোথায়?
মুসলিম বিশ্বের কাছে আবেদন, আপনারা দ্রুত ফিলিস্তিনের মুক্তি ও স্বাধীনতার জন্য তাদের পাশে দাঁড়ান। আমরা এখান থেকে ইসরায়েলের ধ্বংস এবং ফিলিস্তিনের স্বাধীনতা কামনা করি।
আল্লাহর কাছে এটাই চাই, এই জীবদ্দশায় যেনো ইসরায়েলের ধ্বংস দেখে যেতে পারি।
তাই ইসরাইলি কর্তৃক ফিলিস্তিনের মুসলমানকে গণহত্যা বন্ধে আমরা জোর দাবি জানাচ্ছি।
এই সংবাদটি পড়া হয়েছে ১২১ বার
সর্বশেষ খবর
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর