- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
» ইসলামী যুব আন্দোলনের ইফতার মাহফিল
প্রকাশিত: ২১. মার্চ. ২০২৫ | শুক্রবার
দেশের কল্যাণে যেকোন ত্যাগ স্বীকারে যুবকদের প্রস্তুত থাকতে হবে : হাফিজ মাওলানা মাহমুদুল হাসান
নিউজ ডেস্কঃ
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে মুজাহিদ প্রজন্ম ও যুব ব্যবসায়ীদের নিয়ে বৈষম্যহীন সমাজ ও কল্যাণ রাষ্ট্র বিনির্মানে সিয়ামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) তালতলাস্থ এক কনফারেন্স হলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ বদরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএল.বি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগর সভাপতি মুহাম্মদ জাকির হোসাইন, ইসলামী আন্দোনল সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, সিলেট জেলা সেক্রেটারী হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট মহানগর সভাপতি মুহাম্মদ সিদ্দিকু রহমান, ইসলামী ছাত্র আন্দোলন মহানগর সভাপতি মুহাম্মাদ সাব্বির আহমদ তপু, ইসলামী ছাত্র আন্দোলন সিলেট জেলা সভাপতি মুহাম্মাদ আলবাবুল হক চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা মাহমুদুল হাসান বলেন, দেশের কল্যাণে যে কোনো ত্যাগ স্বীকারে যুবকদের প্রস্তুত থাকতে হবে।
তিনি বলেন, আজকের যুবকরাই দেশ ও জাতির ভবিষ্যৎ, তাই স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে যুবসমাজকে অগ্রসৈনিকের ভূমিকা পালন করতে হবে। আমাদের যত বড় বড় অর্জন সবই এসেছে যুব সমাজের হাত ধরে। তাই আজকের যুবসমাজ যদি মূল্যবোধের চর্চায় আত্মনিয়োগ করে এবং ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয় তাহলেই একটি আদর্শভিত্তিক শান্তির সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
অতীতে মানুষ যুবসমাজের ওপর আস্থা রাখতো। কিন্তু একটি গোষ্ঠীর রাজনৈতিক উচ্চাভিলাষ, অবৈধ ক্ষমতালিপ্সা এবং ভোগবাদী মানসিকতার কারণে তারা মানুষের আস্থা হারিয়েছে।
তাই দেশকে এগিয়ে নিতে হলে সৎ চরিত্রবান, মূল্যবোধ সম্পন্ন আল্লাহ ও রাসূল (সা.)-এর দ্বীন, শরিয়ত এবং দেশ ও জাতির কল্যাণ এবং মুক্তির আদর্শে বিশ্বাসী একদল মানবিক যুবক প্রয়োজন। তাই ফিলিস্তিন সহ বিশ্বের সকল মজলুমদের পক্ষে দাঁড়ানোর জন্য যুবকদের প্রস্তুত থাকার আহবান জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ১১৬ বার
সর্বশেষ খবর
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর