শিরোনামঃ-

» দুঃস্থদের মধ্যে সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেটের আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত: ২০. মার্চ. ২০২৫ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ
সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বিশিষ্ট সমাজসেবী নাঈমা ফাতেমা’র অর্থায়নে পবিত্র রমজান মাস উপলক্ষে বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে নগরীর ফাজিলচিশত এলাকায় এ সহায়তা প্রদান করা হয়।

Manual3 Ad Code

সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,  সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেটের সভাপতি দেওয়ান সালামত রাজা চৌধুরী। অনুষ্ঠানে প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সুরমা অন্ধ কল্যাণ সমিতির কার্যকরী কমিটির নেতৃবৃন্দ সহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, দুঃস্থ অসহায় প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিত মানুষের জীবন মান উন্নয়নে সরকারের পাশাপাশি সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেট আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।

Manual7 Ad Code

বঞ্চিত মানুষদের কিভাবে সহায়তা করা যায় সেই লক্ষ নিয়ে সমিতি বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় বিশিষ্ট সমাজসেবী নাঈমা ফাতেমা’র পক্ষ থেকে দুঃস্থ ও প্রতিবন্ধী মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা মহতী ও প্রশংসনীয় উদ্যোগ।

বক্তারা সুরমা অন্ধ কল্যাণ সমিতি সিলেটের মতো অন্যান্য সামাজিক সংগঠনগুলোকে মানবতার কল্যাণে কাজ করার আহবান জানান।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৪০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930