- মাওলানা জিলাল আহমদের মায়ের ইন্তেকালে মহানগর মজলিসের শোক
- শহীদ জিয়ার শাহদাত বার্ষিকী; মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা
- দি এইডেড হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে বদরুজ্জামান সেলিমের দায়িত্ব গ্রহণ
- তোমরা প্রফুল্ল চিত্তে কুরবানী কর
- সিলেটে ইসলামী ব্যাংকিং গ্রাহক ঐক্য পরিষদের মানববন্ধন
- ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ
- দূর্বৃত্তায়ন নেতৃত্বের ফলে জঘন্যতম অপরাধ বেড়েই চলেছে : দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
- সন্তানদেরকে সুশিক্ষিত করে সুপথে রাখতে হবে : এমপি এমরান আহমদ চৌধুরী
- কুদরত উল্লাহ মসজিদে হবে ঈদুল আযহার ৩ জামাত
» নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলে দেশে শান্তি ফিরবে : ইমদাদ চৌধুরী
প্রকাশিত: ১৯. মার্চ. ২০২৫ | বুধবার
নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলে দেশে শান্তি ফিরবে। অনেক সময় চলে গেছে। আপনারা কোন সংস্কারই করতে পারেননি। শেখ হাসিনার গণহত্যার বিচার শুরু করতে পারেননি। সংস্কার করা আপনাদের কাজ না। তাই দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলেই দেশে শান্তি ফিরে আসবে।
তিনি আরোও বলেন, অন্তবর্তী সরকার কোনো দিন স্থানীয় সরকার নির্বাচন করেনি, এটি তাদের কাজও না। স্থানীয় সরকার নির্বাচন আগে করা হলে পতিত ফ্যাসিস্ট সরকারের লুটেরারা তাদের কাছে গচ্ছিত অঢেল অর্থ দিয়ে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ খুঁজবে।
মঙ্গলবার (১৯ মার্চ) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নার্সেস এসোসিয়েশন সিলেটের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।
নার্সেস এসোসিয়েশন ওসমানী হাসপাতালের আহবায়ক সোহেল আহমদের সভাপতিত্বে ও নার্সেস এসোসিয়েশন সিলেটের সদস্য সচিব ইমরান আহমদ তাপাদার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির আহমদ মজুমদার।
উপস্থিত ছিলেন নার্সেস এসোসিয়েশনের যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান, ইকরামুল আজিজ চৌধুরী, সাকিব আহমদ, রেডক্রিসেন্ট নার্সিং কলেজের প্রিন্সিপাল রেনওয়ারা বেগম, কবিতা বিনতে কাবির, রেনোয়ারা আক্তার, আছমা বেগম, হাদিয়া আক্তার, গোলাম এহিয়া চৌধুরী, ইব্রাহিম সহ বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষক বৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ২১৯ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


