- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» কোমলমতি মা আছিয়ার উপর নিষ্ঠুরতার দৃষ্টান্তমূলক বিচার দ্রুত দেখতে চায় দেশবাসী : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
প্রকাশিত: ১৫. মার্চ. ২০২৫ | শনিবার
নিউজ ডেস্কঃ
কোমলমতি মা আছিয়া করুন মৃত্যুর নিষ্ঠুরতার বিচার দ্রুত নিষ্পন্ন করার দাবিতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শনিবার (১৫ মার্চ) বেলা ২টায় বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মসজিদ মার্কেটের ৩য় তলায় অবস্থিত অস্থায়ী কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান সভায় প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন বলেন, কোমলমতি মা আছিয়ার নিষ্ঠুরতা করুণ মৃত্যুর ঘটনায় গোটা দেশবাসী ভারাক্রান্ত, স্তম্ভিত ও মর্মাহত।
দুর্নীতিবাজদের অন্যতম পার্টনার হচ্ছে ধর্ষণ ও যৌন নিপীড়নকারীরা।
দুনিয়া কাপানো ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের পর অদ্যবধি পর্যন্ত দুর্নীতিবাজ ও উগ্রবাদ গোষ্ঠী সন্ত্রাস এবং নৈরাজ্যের লীলাখেলায় মগ্ন হয়েছে।
এই অন্তবর্তীকালীন সরকার প্রথম থেকেই এই দুর্বৃত্তদের বিষয়ে নিরবতার কারণেই যৌন ও ধর্ষণকারীসহ বিভিন্ন অপরাধী মাথা চাড়া দিয়ে উঠেছে। মা আছিয়ার ঘটনা বড়ই হৃদয়বিদারক। এই ঘটনার প্রতিবাদ দরকার, কিন্তু প্রতিবাদের নামে কোন ধরনের বিশৃঙ্খলা দেশবাসী বরদাশত করবে না।
সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী বলেন, এই ঘৃণ্য ঘটনার ৯০ দিন নয়, সরকার চাইলে দ্রুত সময়ের মধ্যে এটা নিষ্পত্তি করতে পারে এটা কোন ব্যাপারই নয়। আছিয়ার পরিবারের আর্থিক নিরাপত্তার জন্য রাষ্ট্রকে ৫ কোটি টাকা দেওয়ার জোর দাবি জানান।
সভায় গত ১১ মার্চ রাজধানীতে অনুষ্ঠিতব্য ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের লাটিপেঠা ও আন্দোলনকারীদের উপর মিথ্যা মামলার ঘটনার তীব্র নিন্দা করে বলেন, দ্রুত এই মামলা প্রত্যাহার করতে হবে।
সভায় সুনামগঞ্জের জলমহালে ‘পলো বাওয়া’ উৎসবের নামে যেটা ঘটেছে সেটা হাওরবাসীদের দীর্ঘ দিনের অব্যবস্থাপনা পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ উল্লেখ করে সভায় বক্তারা বলেন, সুনামগঞ্জ সহ সকল জলমহালের ইজারা দেওয়ার ক্ষেত্রে নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং প্রভাবশালী কিংবা রাজনৈতিক লোকদের কাছে ইজারা দেওয়ার নীতি রোধ করতে হবে।
মোট কথা প্রকৃত কৃষক-জেলের সমিতিদেরকেই হাওর, বিল, জলমহাল ইজারা দিতে হবে।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, কেন্দ্রীয় সিনিয়র সদস্য সরোজ ভট্টাচার্য্য, আব্দুল মোতাওয়াল্লী ফলিক, সমাজসেবী ওসমান আলী, সংগঠনের কেন্দ্রীয় সদস্য ব্যবসায়ী নেতা মো. লায়েক মিয়া, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের সদস্য, যুব সংগঠক রুহেল বখত প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৭৫ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর