শিরোনামঃ-

» এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

প্রকাশিত: ১৩. মার্চ. ২০২৫ | বৃহস্পতিবার

Manual2 Ad Code

এমসি কলেজ প্রতিনিধিঃ
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (১৩ মার্চ) সিলেটের অভিজাত এক হোটেলে রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক লবীব আহমদের সঞ্চলনায় ও সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম।

Manual1 Ad Code

এসময় তিনি বলেন, এখন আমরা গ্লোবাল ভিলেজে আছি। বিশ্বের কোথাও কিছু হওয়ার সাথে সাথেই আমরা মিডিয়ার মাধ্যমে খবর পেয়ে যাই। মিডিয়া ভূমিকা রাখে বলেই আমরা সঠিক খবর পেতে পারি।

Manual5 Ad Code

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির মাধ্যমে আমরা কলেজের সকল খবরের সঠিকটা পেয়ে যাই। তারা কলেজের কল্যাণে প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করে যাচ্ছে। রিপোর্টার্স ইউনিটির এই ইফতার মাহফিল এক চমৎকার উদ্যোগ।

এসময় বক্তব্য রাখেন এখন টেলিভিশন সিলেটের ব্যুরো চিফ গোলজার আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি জাবির আহমদ, আশরাফ আহমেদ, ইমরান ইমন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল আমিন, দপ্তর সম্পাদক মিফতা হাসান, সদস্য আলী হোসেন, পারভেজ আহমেদ, শিব্বির আহমদ, সাইফুল্লাহ বিন মোস্তফা, ওলিউর রহমান, আব্দুল হান্নান সৌরভ, আবু তালহা মাহি।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২১১ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31