শিরোনামঃ-

» মাহে রমজান পরিশুদ্ধতার দ্বার খুলে দেয় : জাকারিয়া হোসাইন জাকির

প্রকাশিত: ০৮. মার্চ. ২০২৫ | শনিবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর স্কুল বিভাগের মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

Manual1 Ad Code

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির  বলেন, পবিত্র মাহে রমজান হল আত্মশুদ্ধির মাস। নিজেকে পরিশুদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলার উত্তম সময়। রমজানের হক আদায় করে সে অনুযায়ী আমল করতে পারলে পরিশুদ্ধ মানুষ হওয়া সম্ভব।

Manual6 Ad Code

তিনি আরো বলেন রমজান মাস পবিত্র কুরআন নাযিলের মাস। কুরআন তিলাওয়াত মহান আল্লাহর বিশেষ নেয়ামত, যা মানুষের হৃদয়ে শান্তি ও বারাকাহ এনে দেয়। এটি শুধু সওয়াব অর্জনের মাধ্যম নয়, বরং এটি মানুষের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Manual1 Ad Code

কুরআন নিয়মিত পাঠ করলে অন্তর আলোকিত হয়, জ্ঞান বৃদ্ধি পায় এবং আল্লাহর রহমত লাভ হয়।

তাই আসুন! পবিত্র কুরআন নাযিলের মাসে বেশি বেশি কুরআন তিলাওয়াত করি এবং তার অর্থ বুঝার চেষ্টা করি।

আজ শনিবার (৮ মার্চ) নগরীর অভিজাত প্যারালাক্স রেস্টুরেন্টে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরের আওতাধীন স্কুল বিভাগের উদ্যোগে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক ইফতার মাহফিল পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

স্কুল বিভাগ সভাপতি মাহমুদ সিদ্দিকী’র  সভাপতিত্বে ও শাখা সেক্রেটারি খায়রুল আবেদীন আবদুল্লাহ’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা সভাপতি সালমান আহমদ, সাবেক শাবিপ্রবি সভাপতি খসরুল আলম,  মহানগর সেক্রেটারি মুহিবুর রহমান রায়হান, শাবিপ্রবি ক্যাম্পাস সম্পাদক আরমান আহমদ, পাঠাগার সম্পাদক জুয়েল আহমদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মদন মোহন কলেজ শাখা সভাপতি মিসবাহ আহমদ জয়, দক্ষিণ সুরমা পশ্চিম থানা সেক্রেটারি মাহদি হাসান তাহসিন, স্কুল বিভাগ বায়তুলমাল সম্পাদক ইমন আহমদ, প্রচার সম্পাদক তানজির আহমদ, রাফি, আশিক, সিয়াম প্রমুখ।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৯০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930