শিরোনামঃ-

» নীতির পরিবর্তন না করে বারবার নেতার পরিবর্তন করে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়

প্রকাশিত: ০৭. মার্চ. ২০২৫ | শুক্রবার


Manual6 Ad Code

সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নীতি ও আদর্শের পরিবর্তনের বিকল্প নাই : ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ

নিউজ ডেস্কঃ
নীতির পরিবর্তন না করে বারবার নেতার পরিবর্তন করে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ।

তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য দেশের নীতির সংস্কার প্রয়োজন। আল কুরআন ও সুন্নাহর মধ্যে রয়েছে সর্বশ্রেষ্ঠ নীতি যা বাস্তবায়ন ছাড়া দেশের সর্বস্তরের বৈষম্য দূর করা সম্ভব নয়।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য নীতি ও আদর্শের পরিবর্তনের বিকল্প নাই। আর এমন নীতি ও আদর্শকে সামনে রেখেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সকল সহযোগী সংগঠন নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

নৈতিকতা সম্পন্ন উত্তম চরিত্রবান ও দেশপ্রেমিক লোক গড়তে অগ্রণী ভূমিকা পালন করছে ইসলামী  আন্দোলন বাংলাদেশ।

ডা. রিয়াজ বলেন, ইসলাম ক্ষমতায় গেলে জঙ্গিবাদে দেশ ধ্বংস হয়ে যাবে বলে, যারা এমন অপপ্রচার করে বেড়ায় তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ইসলাম ক্ষমতায় গেলে দেশ সন্ত্রাসবাদ ও তথাকথিত জঙ্গিবাদ মুক্ত হবে। দেশের মানুষ জান-মালের নিরাপত্তা সহকারে নির্বিঘ্নে জীবন যাপন করতে পারবে।

Manual3 Ad Code

শুক্রবার (৭ মার্চ) বেলা আড়াইটায় আইএবি নগর কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের নিয়মিত মাসিক বৈঠক সভাপতির বক্তব্যে ডা: রিয়াজ উপরোক্ত কথাগুলো বলেন।

Manual7 Ad Code

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএল.বি’র পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন সিলেট মহানগরের সহ-সভাপতি হাফিজ মাওলানা  আসআদ উদ্দিন, সহ সভাপতি মাওলানা আব্বাস উদ্দিন, সহ-সভাপতি হাফিজ মাওলানা আব্দুশ শহীদ, জয়েন্ট সেক্রেটারী প্রভাষক মোহাম্মদ বোরহান উদ্দীন, এসিস্টেন্ট সেক্রেটারী মাওলানা বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মতিউর রহমান খাঁন, প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম রনি, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা ক্বারী মুহিবুর রহমান রনি, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমান, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মুহাম্মদ সিদ্দিকুর রহমান, এাণ ও সমাজ  কল্যাণ সম্পাদক মো. নুরুজ্জামান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুহাম্মদ মাঈন উদ্দিন, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা সিরাজ উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জাকির হোসাইন, সহ দপ্তর মো. সাদিরুল ইসলাম মোল্লা, সহ অর্থ সম্পাদক মো. মকসুদ আলী, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, নির্বাহী সদস্য মোঃ আব্দুল জাহের প্রমুখ।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৫৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31