শিরোনামঃ-

» ইয়াতিমদের সাথে সিলেট মহানগর জামায়াতের ইফতার মাহফিল

প্রকাশিত: ০৩. মার্চ. ২০২৫ | সোমবার


Manual8 Ad Code

কুরআন নাযিলের মাসে কুরআনের সমাজ প্রতিষ্ঠার শপথ নিতে হবে : মুহাম্মদ ফখরুল ইসলাম

নিউজ ডেস্কঃ
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিলের মাস মাহে রমজান হচ্ছে আত্মশুদ্ধি অর্জনের মাস। রমজান মাস হলো একটি বছরের প্রশিক্ষণের মাস।

Manual5 Ad Code

তাই পবিত্র মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে সমাজের সুবিধাবঞ্চিত মানুষ ও শিশুদের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

Manual4 Ad Code

ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ছাড়া সুবিধাবঞ্চিত মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে না। সামাজিক বৈষম্য ও ধনী-গরিবের ব্যবধান কমিয়ে আনতে মাহে রমজান হচ্ছে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। কুরআন নাযিলের মাসে কুরআনের সমাজ প্রতিষ্ঠার শপথ নিতে হবে।

Manual4 Ad Code

তিনি সোমবার (৩ মার্চ) সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর ইসলামপুর বাজারস্থ একটি ইয়াতিমখানায় ইয়াতিম শিশুদের নিয়ে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও মাওলানা ইসলাম উদ্দিন, শিক্ষাবিদ মোহাম্মদ জসীম উদ্দিন ও জামায়াত নেতা শামীম আহমদ ও মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমূখ।

ইফতার মাহফিলে মুসলিম উম্মাহ ও দেশ জাতির কল্যান সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৬১ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31