- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে : অতিরিক্ত সচিব বিজয় কৃঞ্চ দেবনাথ
প্রকাশিত: ২২. ফেব্রুয়ারি. ২০২৫ | শনিবার
সিলেটে ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩’ এবং ‘জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইন-২০২৩’ সম্বন্ধে অবহিতকরণ কর্মশালা
নিউজ ডেস্কঃ
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) বিজয় কৃঞ্চ দেবনাথ বলেছেন, দেশে ২২ ফেব্রæয়ারি পর্যন্ত ৩৫ লক্ষ ৯১ হাজার ৯ শত ৯৪জন প্রতিবন্ধী রয়েছেন।
এদের মধ্যে বহুমাত্রিক প্রতিবন্ধীর সংখ্যা অত্যাধিক। এসব প্রতিবন্ধীদে প্রতি আমাদের সহমর্মিতা দেখাতে হবে।
তাদের সমাজের মূল ¯্রােতধারায় আনয়ন ও দেশের উন্নয়ন কাজে সম্পৃক্ত করে তাদের জীবনমান উন্নয়ন, সম-অধিকার প্রতিষ্ঠা এবং স্বার্থ সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দেয়া অত্যন্ত প্রয়োজন। এজন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, প্রতিবন্ধী অনগ্রসর ব্যক্তিদের সেবা ও পুনর্বাসন করা গেলে তারা আর পিছিয়ে থাকবেনা। আইন দিয়ে সব অধিকার আদায় করা যায় না। এজন্য সবাইকে তাদের প্রতি সহযোগীতার হাত প্রসার করতে তিনি আহবান জানান।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সিলেট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে এবং সাইটসেভার্স এর সহযোগীতায় ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইন-২০২৩’ সম্বন্ধে অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
উন্নয়ন ও তথ্যপ্রযুক্তি উপপরিচালক (উপসচিব) মো. এহেতেশাম রেজার পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক (উপসচিব) ফজলে ছিদ্দীক মো. ইয়াহিয়া।
স্বাগত বক্তব্য রাখেন, উন্নয়ন ও তথ্যপ্রযুক্তি উপপরিচালক (উপসচিব) মো. এহেতেশাম রেজা।
কর্মশালায় দেশে পিছিয়ে থাকা প্রতিবন্ধীদের উন্নয়ন, অধিকার ও আইনের বাস্তবায়ন নিয়ে নানা বিষয়ের ওপর আলোচনা করা হয়।
প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইন-২০২৩ বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যথাযথভাবে কাজ করতে নির্দেশনা প্রদান করা হয়।
প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারের সেবা গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের আহবান জানানো হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৮৯ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর