শিরোনামঃ-

» দোয়ারাবাজার বাংলাবাজার ইউনিয়ন বিএনপির জনসমাবেশ

প্রকাশিত: ২২. ফেব্রুয়ারি. ২০২৫ | শনিবার

Manual1 Ad Code

সংস্কারের নামে জাতীয় নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত হলে গণতন্ত্র বাধাগ্রস্থ হবে : মিজান চৌধুরী

দোয়ারাবাজার প্রতিনিধিঃ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, দীর্ঘদিন আওয়ামী ফ্যাসিবাদ জাতির ঘাড়ে চেপে বসেছিল। ফ্যাসিস্ট হাসিনা সরকার পুরো রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। বিএনপিও রাষ্ট্র সংস্কারের পক্ষে। আমাদের নেতা তারেক রহমান ইতোমধ্যে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ঘোষণা দিয়েছেন। এর বাস্তবায়নে একটি সমৃদ্ধ দেশ জাতি ও রাষ্ট্র গঠন সম্ভব হবে। কিন্তু সংস্কারের নামে জাতীয় নির্বাচন বিলম্বিত হলে ও আগে স্থানীয় নির্বাচন আয়োজন করলে দেশে ফের সংকট সৃষ্টি হতে পারে। পাশাপাশি গণতন্ত্র বাধাগ্রস্থ হবে। কারণ গত ১৬ বছর মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে নাই। ফ্যাসিবাদের পুনরুত্থান রুখে দিতে অন্তর্র্বতী সরকারকে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের দিকে গুরুত্ব দিতে হবে।

Manual8 Ad Code

তিনি শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়ন বিএনপি-যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদল আয়োজিত তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনমত গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual6 Ad Code

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান রনি ও ছাত্রদল নেতা সাইফুল ইসলামের যৌথ পরিচালনায় স্থানীয় বাংলাবাজার সংলগ্ন বাজারে অনুষ্ঠিত জনসমাবেশে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মী ছাড়ার বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

Manual8 Ad Code

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান মাষ্টার চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবু হুরায়রা সুরত, দোয়ারাবাজার উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ  চেয়ারম্যান, ছাতক পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহিদুর রহমান সোহেল,  মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুহেনা আজিজ, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এইচ এম কামাল, জাকির হোসেন, সাবেক সদস্য শামসুল ইসলাম, সাবেক সদস্য আব্দুল হক, সাবেক সদস্য তাইবুর রহমান, সাবেক সদস্য আমান উল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এরশাদুর রহমান এরশাদ মেম্বার, পান্ডারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি াব্দুর রউফ, উপজেলা বিএনপি নেতা কাজী মনিরুজ্জামান, পান্ডারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওলিউর রহমান, বাংলাবাজার ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব ভুঁইয়া, দোহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, নরসিংপুর ইউনিয়ন বিএনপি কমর আলী, ইউসুফ আলী, সদর ইউনিয়ন বিএনপি নেতা মামুন মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর আলম, আব্দুল আজিজ, আব্দুল মছব্বির, হাফিজুর রহমান, আব্দুল মতিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনির উদ্দিন, মোশাররফ মজুমদার, শুকুর আলী, যুবদল নেতা জাকির হোসেন, সিদ্দিকুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা ইলিয়াস আলী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান, ছাত্রদল নেতা তারেক হোসাইন রাজ, তানভীর আহমদ, বেলায়েত হোসেন, রুবেল আহমদ, ইব্রাহীম আল মাসুম, আজিজুল হক সুমন ও জাবের আহমেদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৬৯ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31