- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে স্কুল ছাত্র সম্মেলন ও পুরস্কার বিতরণ সম্পন্ন
প্রকাশিত: ২২. ফেব্রুয়ারি. ২০২৫ | শনিবার
নিউজ ডেস্কঃ
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর আওতাধীন স্কুল বিভাগের উদ্যোগে স্কুল ছাত্র সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারী) সকালে নগরীর দাড়িয়াপাড়াস্থ প্যারালাক্স রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের হল রুমে শাখা সভাপতি মাহমুদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ও সিলেট মহানগর খেলাফত মজলিসের সহ সভাপতি কে এম আবদুল্লাহ আল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, “বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আমাদের অঙ্গীকারাবদ্ধ থাকতে হবে এবং নিজ ভাষার চর্চা অব্যাহত রাখতে হবে।” দেশ ও জাতির জন্য ভাষা শহীদদের এই আত্মত্যাগ আমাদের স্মরণে রাখতে হবে।
ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে সকল কুচক্রীদের শক্ত হাতে প্রতিহত করতে হবে। সর্বোপরি একটি আদর্শ সমাজ ও আধুনিক বাংলাদেশ নির্মাণে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
তিনি আরোও বলেন, ভাষা আন্দোলনের অন্যতম দাবী ছিলো দেশের সকল স্তরে বাংলা ভাষার প্রচলন করা। কিন্তু পরিতাপের বিষয় হলো যে, ভাষা আন্দোলনের সেই দাবীর সিকিভাগও আজ বাস্তবায়িত হয়নি।
আজও সমাজের সকল স্তরে ইংরেজি ভাষাকে প্রাধান্য দেওয়া হয়। এমনকি খোদ হাইকোর্টও মামলা মোকদ্দমায় রায় দেয় ইংরেজি ভাষায়। অফিস, আদালত, বিশ্ববিদ্যালয় পর্যায়ে এখনও বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়া হয় না।
ভাষা আন্দোলনের ৭৩তম বর্ষে আমাদের স্পষ্ট দাবী হচ্ছে, সমাজের সর্বস্তরে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে হবে। অফিস, আদালতের দাপ্তরিক ভাষা হবে একমাত্র বাংলা। ছাত্র মজলিসকে এ দাবী আদায়ের লক্ষ্যে কাজ করতে হবে।
শাখা সেক্রেটারি খায়রুল আবেদীন আব্দুল্লাহ’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক পশ্চিম জেলা সভাপতি আ ফ ম শুয়াইব, মহানগর শেক্রেটারি মুহিবুর রহমান, শাবিপ্রবি সেক্রেটারি জুনায়েদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক সাজিদুর রহমান, মহানগর অফিস ও প্রচার সম্পাদক আব্দুল মুকিত, খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহকারী অফিস ও প্রচার সম্পাদক জুবায়ের আহমদ, মহানগর ছাত্র মজলিসের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক জুয়েল আহমদ, সাবেক শাহজালাল রহ: জোন সভাপতি সৈয়দ আহলান জাদিদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এমসি কলেজ সেক্রেটারি আহমদ সালমান, শাহজালাল রহ. জোন সভাপতি জিয়াউর রহমান আল-মুমিন, জালালাবাদ থানা সভাপতি ইশমাম আহমদ, ইমন আহমদ, রাফি, আপন প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৭৩ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


