শিরোনামঃ-

» তনু-শিবু-ইমতিয়াজ-সুহাগ স্মৃতি পরিষদ’র চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ২২. ফেব্রুয়ারি. ২০২৫ | শনিবার

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ
আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘তনু-শিবু-ইমতিয়াজ-সুহাগ স্মৃতি পরিষদ’-এর উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

৩টি বিভাগে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা মনের মাধুরী মিশিয়ে রঙ-তুলিতে ভাষা আন্দোলন, শহিদ মিনার ও গ্রাম বাংলার শ্বাশত রূপ তুলে ধরে।

শনিবার ( ২২ ফেব্রুয়ারি) সকালে সিলেট নগরীর শিবগঞ্জস্থ শাকিল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায়  চারশত পঞ্চাশ জন শিক্ষার্থী অংশ নেয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রিয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

Manual2 Ad Code

তিনি বলেন, ছবি আঁকা একটি মননশীল চর্চা। এ চর্চার মধ্য দিয়ে আমাদের শিশুরা তাদের মেধা ও চিন্তার বিকাশ ঘটাবে। এটি একটি আশাজাগানিয়া কাজ। সংস্কৃতি বিকাশের জন্য এরকম কার্যক্রম আমাদের অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, বিশিষ্ট ক্রীড়াবিদ মুস্তাফা পাশা কামাল মওদুদ, সিলেট মহানগর তাঁতী দলের সভাপতি আব্দুল গাফফার, সিলেট মহানগর তাঁতী দলের সাধারণ সম্পাদক ফয়েজ উল কয়েস।

রায়হাদ বক্সের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, ক্লাসিক ড্রয়িং একাডেমীর পরিচালক খালেদ বক্স।

Manual6 Ad Code

প্রতিযোগিতায় ৩টি বিভাগে বিজয়ী মোট ১৫ জন পুরস্কৃত করার পাশাপাশি অংশগ্রহণকারী সবাইকে সান্তনা প্রদান করা হয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ক্লাসিক ড্রয়িং একাডেমী।

Manual7 Ad Code

পুরো অনুষ্ঠান তত্ত্বাবধান ও স্বেচ্ছাসেবকের ভূমিকায় ছিলেন, তছির আলী, এনাম খান, সিরাজ আহমদ, কাঞ্চন চক্রবর্তী, সাকের আহমদ, আব্দুল হক সুন্না, ইশতিয়াজ আলী, গোলাম মাহমুদ আজম, এমদাদ বকস্,রাজীব আনোয়ার, ইন্তেজার আলী, পিংকু সেন, সাকেরা কামাল কলি, মিত্রা দেবী, কল্পনা দেবী, সুমাইয়া আক্তার, ফারজানা বেগম, লিনা বেগম, সুমা বেগম, রেবেকা সুলতানা, রুহেনা বেগম, নাফিসা বকস্, নিলয় সিংহ, নাজিফা তাব্বাসসুম বকস্ নিশাত, নুসরাত বকস্ মৌ, শামীম আহমদ, সাওন আহমদ শান্ত, ফজলু আহমদ, ইশতেহাদ আলী প্রমুখ।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৪৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30