- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
» বীর মুক্তিযোদ্ধা সুধীর চন্দ্র দাসের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন
প্রকাশিত: ১৯. ফেব্রুয়ারি. ২০২৫ | বুধবার
নিউজ ডেস্কঃ
বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের বীরমুক্তিযোদ্ধা সুধীর চন্দ্র দাস আর নেই।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯.৫৯ মিনিটে নগরের মাউন্ট এডোরা হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীর এ যোদ্ধা সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর গ্রামের বাসিন্দা।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সিলেট নগরীর চালিবন্দর মহাশ্মশানে রাষ্ট্রীয় সম্মানের মাধ্যমে তাঁর শেষকৃত্য সম্মন্ন হয়।
সিলেট জেলা প্রশাসকের পক্ষে সিনিয়র সহকারী কমিশনার মাহমুদ আশিক কবির জাতীয় পতাকায় মুক্তিযোদ্ধা সুধীর চন্দ্র দাসের মরদেহ ঢেকে দেন এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। সিলেট কোতোয়ালী মডেল থানার ওসি মো. জিয়াউল হকের নেতৃত্বে পুলিশ বাহিনী রাষ্ট্রীয় সম্মান প্রদান করে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রফিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আব্দুস শহীদ, বীরমুক্তিযোদ্ধা নিরেন্দ্র চন্দ্র দাস, বীরমুক্তিযোদ্ধা জনি দাস, বীর মুক্তিযোদ্ধা সুভাস চন্দ্র দাসসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও আত্মীয়-স্বজনসহ শহরের গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পেশায় শিক্ষক সুধীর চন্দ্র দাস ১৯৭১ সালের মহান মুক্তযেুদ্ধে ৫ নম্বর সেক্টরের বড়ছড়া সাব সেক্টরের কোম্পানি কমান্ডার ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা সুধীর চন্দ্র দাস ভাটিবাংলায় অনেক অপারেশনের সফল নেতৃত্ব দেন।
জীবনের নানান বন্ধুর পথ পেরিয়ে শিক্ষকতার মহান পেশায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন ২০০৭ খ্রিস্টাব্দ পর্যন্ত। তার একমাত্র সন্তান সুদীপ দাস অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন।
তিনি সাইবার ক্রাইম বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে তিনি ছুটি নিয়ে আমেরিকায় অবস্থান করছিলেন। বাবার অসুস্থতার খবর পেয়ে তিনি গত মঙ্গলবার রাতে বাংলাদেশে আসেন।
এদিকে বীরমুক্তিযোদ্ধা সুধীর চন্দ্র দাসের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর নিজ এলাকা সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর গ্রামে। দেশমাতৃকার টানে মুক্তিযুদ্ধে অংশ নেয়ার পাশাপাশি শিক্ষকতা ও মানবসেবা করে তিনি ছিলেন সকলের অত্যন্ত প্রিয় ও সম্মানিত ব্যক্তিত্ব।
এই সংবাদটি পড়া হয়েছে ১৯৪ বার
সর্বশেষ খবর
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর