- আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ
- কাজলশায় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
- খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন
- নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান
- সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি
- ওসমানী হাসপাতালের নবনিযুক্ত পরিচালকের সাথে হিমোফিলিয়া সোসাইটি ও হেমাটোলজী বিভাগের সৌজন্য সাক্ষাৎ
» জেনারেল আতাউল গণি ওসমানী শুধু সিলেট নয়, বাংলাদেশের সম্পদ : অধ্যক্ষ মো. ফয়জুল হক
প্রকাশিত: ১৯. ফেব্রুয়ারি. ২০২৫ | বুধবার
নিউজ ডেস্কঃ
স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, জেনারেল আতাউল গণি ওসমানী শুধু সিলেট নয়, বাংলাদেশের সম্পদ। তাঁর নিজের সন্তান না থাকলেও আমি বিশ্বাস করি আপামর বাংলার জনতা সবাই তার সন্তানতূল্য।
আমি মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বীর যোদ্ধা আতাউল গণি ওসমানী সহ সকল বীর যোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। মহান মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা সঠিক নেতৃত্বকে সাধুবাদ জানাচ্ছি। তাঁর মতো মহান ব্যক্তিদের ত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।
আমি আরো স্মরণ করছি ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বীর শহিদদের। সিলেটের সূর্য সন্তানকে আমরা আমাদের জীবনের সকল অন্যায়ের প্রতিবাদের স্মারক হিসেবে গ্রহণ করতে পারি।
আমি বিশ্বাস করি আমরা জাতীয় ঐক্যের মধ্য দিয়ে একটি মর্যাদাবান জাতিতে পরিণত হতে পারবো, একাত্তরের বিজয়কে অর্থবহ করে তুলতে পারবো।
বাংলাদেশের এই স্বাধীনতা সংগ্রামে একসাগর রক্তের প্রয়োজন হয়েছে, সেই রক্তশোধ করতে হলে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে।
তিনি বুধবার (১৯ ফেব্রুয়ারি) স্কলার্সহোম মেজরটিলা কলেজ আয়োজিত জেনারেল এম এ জি ওসমানী’র ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বাংলা বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন আহমেদ।
এতে পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত করেন, শিক্ষার্থী মুহাম্মদ রাফি ও পবিত্র গীতা থেকে পাঠ করেন অভি রায়।
অনুষ্ঠানটির শুরুতেই একটি প্রামাণ্যচিত্র উস্থাপন করেন, আইসিটি বিভাগের প্রভাষক খাইরুল আলম উত্তম এবং শিক্ষকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভেগের বিভাগীয় প্রধান জনাব প্রভাষক মীর হোসাইন সরকার ও প্রভাষক সাগর আহমেদ।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করে প্রিমত মজুমদার প্রাজ্ঞ ও অনন্যা সূত্রধর অহনা।
ইসলাম শিক্ষা বিভাগের প্রধান প্রভাষক মাওলানা ওসমান গণি পরিবেশিত বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
এই সংবাদটি পড়া হয়েছে ১৮৬ বার
সর্বশেষ খবর
- আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ
- কাজলশায় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
- খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর