শিরোনামঃ-

» এটিএম আজহারের মুক্তির দাবীতে লন্ডনে হাইকমিশনে সামনে বিক্ষোভ

প্রকাশিত: ১৮. ফেব্রুয়ারি. ২০২৫ | মঙ্গলবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও ফ্যাসিস্ট আওয়ামী আমলে দায়েরকৃত সকল রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে লন্ডনে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন রাইটস অব দ্যা পিপলের উদ্যোগে লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে প্রবাসী বাংলাদেশীরা মানববন্ধন কর্মসূচী পালন ও স্মারকলিপি প্রধান করেন।
সংগঠনের সভাপতি আসাদুজ্জামান সাফির সভাপতিত্বে ও সেক্রেটারি ফয়েজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে অতিথি উপস্থিত ছিলেন, ইলিং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গ্রুপের সেক্রেটারি ডেভিড এডওয়ার্ডস, ট্রেজারার আমেন্ডা কেন্ট ট্রেজারার ও কমিউনিটি ব্যক্তিত্ব কাজী কবীর উদ্দিন।
কর্মসূচিতে বক্তারা বলেন, প্রায় এক যুগের বেশি সময় ধরে তথাকথিত মানবতাবিরোধী অপরাধের নামে জামায়াতের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখা হয়েছে।
প্রশ্নবিদ্ধ বিচারের নামে অবিচার চালিয়ে এখনও আটক রাখা সম্পূর্ণ মানবাধিকার পরিপন্থী কাজ। বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে সেখানে এ ধরনের বিপ্লবী মানুষদের আটক রাখা স্ববিরোধী কাজ আখ্যা দিয়ে অনতিবিলম্বে তাকে মুক্তি দেয়ার জোর দাবি জানান বক্তারা। সেইসাথে আওয়ামীলীগ সরকারের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ হাইকমিশন বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়।
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি আমিনুল ইসলাম আনহার, সহ-সাধারণ সম্পাদক জুমেল হুসাইন, সহ-সাধারণ সম্পাদক মো. কাওসার আহমেদ, মো. সানাউর রহমান চৌধুরী, মারুফ আহমদ,  সহ-প্রচার সম্পাদক শাহরিয়ার হোসেন শাকিব, মানবাধিকার কর্মী আবুল কালাম আজাদ লস্কর, আব্দুল্লাহ মো. আবু তাহের, মারুফ উদ্দিন, রুবেল আহমেদ, রানু মিয়া, মোশাহিদ আলী, মো. নাইমুর রহমান, মো. আব্দুল হামিদ, আব্দুল কুদ্দুস মাছুম, মো. মিজানুর রহমান, সালাউদ্দিন কাদের, শিমুল ইসলাম, মো. আবু সাঈদ, আইমান আহমদ, মো. নাজমুল হুদা, মো. ফরহাদ আহমেদ এমন, মো. ফখরুল ইসলাম, মো জাহির আলী, সালমান আহমেদ, মো. আব্দুল হাদি, মো. ফজলুর রহমান, আব্দুল মুমিন রাহি, রেজাউল করিম রাব্বি ও আব্দুল হান্নান প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২৪৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30