- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
» সিলেট জেলা ও মহানগর জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল সমাবেশ
প্রকাশিত: ১৮. ফেব্রুয়ারি. ২০২৫ | মঙ্গলবার
ফ্যাসিস্টের পতনের পরও জননেতা এটিএম আজহার কারাগারে কেন জাতি জানতে চায় : রফিকুল ইসলাম খান
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন- ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে।
তিনি বলেন, ৫ আগস্টের পরে তৎকালিন বিরোধী দলের সাজাপ্রাপ্ত সকলেই মুক্ত হয়েছেন। তাহলে আজহার ভাই এখনো জেলে কেনো? ছাত্র-জনতা জীবন দিয়ে রক্ত দিয়ে ফ্যাসিস্টকে বিদায় করে আপনাদের ক্ষমতায় বসিয়েছে। আপনারা ক্ষমতায় থাকবেন আর আজহার ভাই জেলে থাকবেন তা হবেনা।
তিনি মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে জামায়াত কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা ও জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, মহানগর সেক্রেটারী মো. শাহজাহান আলী ও জেলা সেক্রেটারী জয়নাল আবেদীনের যৌথ পরিচালনায় রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।
মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান আরো বলেন, পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার জামায়াতকে নেতৃত্ব শুন্য করতে নতুন আইন করে অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে। এই আইন দেশ-বিদেশে কোথাও বৈধতা পায়নি। সেই ট্রাইব্যুনালের বিচারে মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মোজাহিদ, সালাহ উদ্দিন কাদের চৌধুরী, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী, মুহাম্মদ কামারুজ্জামান, মীর কাশেম আলী, আব্দুল কাদের মোল্লাকে ফাসিতে ঝুলিয়ে এবং কারাগারে হত্যা করেছে। পতিত ফ্যাসিস্ট হাসিনার পতনের পর সেই অবৈধ ট্রাইব্যুনালের কোন রায় এদেশে কার্যকর থাকতে পারেনা। অবৈধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার সাথে জড়িত বিচারপতিদের গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।
জুলাই বিপ্লবে গণহত্যার বিচার দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে হবে। জননেতা এটিএম আজহারের বিচারের সময় স্বাক্ষী বলেছেন তিনি ৬ মাইল দুর থেকে নাকি আসামীকে খুন করতে দেখেছেন। অথচ বাস্তবে তিনি নিজের সামনের সামান্য দুরত্ব ঠিকমতো দেখতে পারেন না। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে দেলু শিকদার বানিয়ে প্রহসনের রায়ে সাজা দিয়ে কারাগারে হত্যা করা হয়েছে।
বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারী নজরুল ইসলাম ও মাওলানা মাসুক আহমদ, সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, জেলা জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী ও সৈয়দ ফয়জুল্লাহ বাহার, সাবেক ফেঞ্চুগঞ্জ চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, সাবেক গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু ও ফেডারেশনের সিলেট জেলা সভাপতি ফখরুল ইসলাম খান, ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ, শাবি ছাত্রশিবির সভাপতি তারেক মনোয়ার, ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিমের সভাপতি মনিরুজ্জামান পিয়াস ও জেলা পূর্বের সভাপতি মারুফ আহমদ রাজু প্রমূখ।
মাওলানা হাবিবুর রহমান বলেন, জামায়াত বাংলাদেশে অনেক পরীক্ষা দিয়েছে। আমাদের আর পরীক্ষা নিবেন না। আগামী ২০ ফেব্রুয়ারীর মধ্যে এটিএম আজহারকে মুক্তি দিন।
সভাপতির বক্তব্যে সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জামায়াতের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলাম মজলুম জননেতার মূর্ত প্রতীক। মিথ্যা মামলার ফরমায়েসী রায়ে আজহার ভাই কারাগারে রাখা হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে ২০১ বার
সর্বশেষ খবর
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর