- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
» উপদেষ্টা মাহফুজকে নি:শর্ত ক্ষমা চাইতে বললেন সিলেটের তাওহিদি জনতা
প্রকাশিত: ১২. ফেব্রুয়ারি. ২০২৫ | বুধবার
নিউজ ডেস্কঃ
একুশে বইমেলায় সব্যসাচী প্রকাশনীর স্টলে বিতর্কিত লেখিকা তাসলিমা নাসরিনের বই বিক্রিকে কেন্দ্র করে সৃষ্টি ঘটনায় তাওহিদি জনতা নিয়ে উপদেষ্টা মাহফুজ আলমের ‘কটূক্তি’র প্রতিবাদে সিলেটে ‘তাওহিদি জনতাবন্ধন’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ২টায় সিলেট মহানগরের বন্দরবাজারস্থ কোর্ট পয়েন্টে ‘নির্ভিক কওমিয়ান’র ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
‘তাওহিদি জনতাবন্ধন’ থেকে বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে উপদেষ্টা মাহফুজ আলমকে তাওহিদি জনতার কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জোর দাবি জানান।
এছাড়া সোহেল রাগীব নামের একজনের বইয়ে নাবি সা.-এর বিষয়ে বেয়াদবিমূলক লেখা রয়েছে। সেই বই একুশের মেলায় বিক্রি করা হচ্ছে।
অবিলম্বে সেই বিক্রি বন্ধ করে নিষিদ্ধ ঘোষণা করতে বর্তমান সরকারের প্রতি দাবি জানান বক্তারা। পাশাপাশি কথিত এই লেখকের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তারা।
‘তাওহিদি জনতাবন্ধনে’ সভাপতিত্ব করেন, ‘নির্ভিক কওমিয়ান’র আহ্বায়ক মাওলানা নিয়ামতুল্লাহ খাসদবিরি।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, ‘হযরত শাহজালাল রাহ. তাওহিদি কাফেলা’র সদস্যসচিব মাওলানা শাহ মমশাদ আহমদ।
‘নির্ভিক কওমিয়ান’র সদস্য সচিব আখতার আহমদের পরিচালনায় ‘তাওহিদি জনতাবন্ধনে’ বক্তব্য রাখেন, সিয়ানাহ ট্রাস্টের সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান, কাজিরবাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা কামরুল হক, শিক্ষাবিদ মাওলানা খলিল বিন ইখলাস, ছাত্রনেতা আব্দুল কাইয়ুম, ইসমাম আহমদ ও মুকাব্বির হুসেন প্রমুখ।
‘তাওহিদি জনতাবন্ধন’ শেষে মুনাজাত পরিচালনা করেন, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব।
মাওলানা শাহ মমশাদ আহমদ তাঁর বক্তব্যে ৪ দফা দাবি পেশ করেন।
সেগুলো হলো- অবিলম্বে রাসুলদ্রোহী কবি সোহেল রাগীবকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, তাওহিদি জনতা নিয়ে কটূক্তি করায় উপদেষ্টা মাহফুজ আলমের নি:শর্ত ক্ষমা চাওয়া, ইসলামবিদ্বেষী লেখিকা তাসলিমা নাসরিনের সকল বই বিক্রি নিষিদ্ধ করা ও সব্যসাচীর স্টলে ছাত্র-জনতার উপর জয় বাংলা বলে হামলাকারীদের শাস্তির আওতায় নিয়ে আসা।
এসব দাবি পূরণ না হলে সিলেট থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে হুশিয়ারি উচ্চারণ করা হয় সিলেটের ‘তাওহিদি জনতাবন্ধনে’।
এই সংবাদটি পড়া হয়েছে ২৩৭ বার
সর্বশেষ খবর
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর