- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
» লাভ শেয়ার বিডি-ইউএস’র উদ্যোগে সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও চাইল্ড ওয়েলফেয়ার সেন্টারকে পাঁচ লক্ষ টাকার অনুদান
প্রকাশিত: ১২. ফেব্রুয়ারি. ২০২৫ | বুধবার
লাভ শেয়ার বিভি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আর্তমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে : ফজলে এলাহী ভূঁইয়া
নিউজ ডেস্কঃ
রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর ঘোষনা অনুযায়ী লাভ শেয়ার বিডি-ইউএস’র উদ্যোগে সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও চাইল্ড ওয়েলফেয়ার সেন্টারকে পাঁচ লক্ষ টাকার অনুদান প্রদান।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির হল রুমে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট আয়কর আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব রাখেন লাভ শেয়ার বিডি-ইউএস’র সাধারণ সম্পাদক ফজলে এলাহী ভূঁইয়া।
প্রধান অতিথি বলেন, লাভ শেয়ার বিডি দীর্ঘ বিশ বছর ধরে আর্তমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। সাধারণত ৫ জন বোর্ড সদস্যদের অনুদানে চলে।
এছাড়াও আমরা বিভিন্ন দেশে যে কোন দূর্যোগে আমরা ফান্ড রাইজিং করে থাকি।
তুর্কি, সিরিয়া, ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশে আমরা সহযোগিতা করেছি। সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটিকে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী প্রতিশ্রুতি দিয়ে ছিলেন, যার বাস্তবায় আজকে করা হল।
তিনি কারো সাথে প্রতিশ্রুতি করলে দ্রুত বাস্তবায়ন করার চেষ্টা করেন। যার প্রমান আজকের অনুদান প্রদান। তিনি আরও বলেন, লাভ শেয়ার বিডি-ইউএস বাংলাদেশের বিভিন্ন জেলায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। কম্বল বিতরণ, খাবার, আই ক্যাম্প করেছে লাভ শেয়ার বিডি।
আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় আই ক্যাম্প কর্মসূচি রয়েছে। প্রতিবছর বাংলাদেশ আই ক্যাম্প করে থাকে লাভ শেয়ার বিডি।
তিনি বলেন, যখনই কোন দূর্যোগ দেখি রেড ক্রসকে দেখতে পাই। তেমনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যে কোন দূর্যোগে বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করে থাকে।
আপনার অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। লাভ শেয়ার বিডি রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে একসাথে কাজ করার চেষ্টা করবে।
তিনি আরও বলেন, ক্লীন সিলেট সিটি দেখে আমি ও আমার স্ত্রী মুগ্ধ হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক মো: মিজানুর রহমান জীবনের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশে রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসাপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিচালক মো. নাজমুল হোসেন, বাংলাদেশে রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসাপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের কনসালটেন্ট ডা. মো: নুরুল আলম খান, সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনুয়ারা আক্তার, বাংলাদেশে রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসাপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের সিনিয়র কনসালটেন্ট ডা: উম্মে খায়ের খাদিজাতুল হুমাইরা, মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের ইনচার্জ ডা. তাওহীদ চৌধুরী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকার জাতীয় সদর দপ্তরের প্রশিক্ষণ বিভাগের পরিচালক তরুন কান্তি সাহা।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন, সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্য আবু জাকেরিন। অনুষ্ঠানের পূর্বে প্রধান অতিথি ফজলে এলাহী ভূঁইয়াকে সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তাবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।
প্রধান অতিথি বাংলাদেশে রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসাপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ড, কেবিন ও মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র পরিদর্শন করেন।
উল্লেখ্য গত ১৯ জানুয়ারী বাংলাদেশে রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসাপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব ও মান্যবর রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
পরিদর্শনকালে তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটকে লাভ শেয়ার বিডি- ইউএস’র পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
যার পরিপ্রেক্ষিতে বুধবার বাংলাদেশে রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসাপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের নেতৃবৃন্দের হাতে ৫ লক্ষ টাকার অনুদান তুলে দেন লাভ শেয়ার বিডি-ইউএস’র সাধারণ সম্পাদক ফজলে এলাহী ভূঁইয়া।
এই সংবাদটি পড়া হয়েছে ২৮৮ বার
সর্বশেষ খবর
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর