- সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
- গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
- গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
- জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’ সহিংসতামুক্ত সমাজ গঠনে তরুণ নেতৃত্বের কোন বিকল্প নেই
- ওয়াদুদ-ময়মুন্নেছা ফাউন্ডেশন ও বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের সভায় সিদ্ধান্ত
- ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেট শাহী ঈদগাহ মাঠে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি
- সিলেট মহানগর বিএনপির প্রবাসী ৩ উপদেষ্টার পদ স্থগিত
- ১১ অক্টোবর রেজিস্টারী মাঠে আমিরে মজলিসের নাগরিক সমাবেশ সফল করে তুলুন : আলহাজ্ব মাওলানা এমরান আলম
» রেডিওথেরাপি বিভাগ, ওসমানী মেডিকেল কলেজে বিশ্ব ক্যান্সার দিবস পালিত
প্রকাশিত: ০৪. ফেব্রুয়ারি. ২০২৫ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
“সংগ্রামের পথ ভিন্ন, অভিন্ন লক্ষ্য ঐক্যবদ্ধ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের রেডিওথেরাপি বিভাগ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ক্যান্সার দিবস পালন করেছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কলেজ প্রাঙ্গণ থেকে একটি ক্যান্সার সচেতনতামূলক র্যালি বের করা হয়।
সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী এবং হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী র্যালির উদ্বোধন করেন। নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালি শেষে রেডিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. সরদার বনিউল আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী। তিনি তার মূল্যবান বক্তব্যে বলেন, “প্রতিরোধই প্রতিকারের চেয়ে শ্রেয়।” নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যকর খাবার গ্রহণ, তামাক ও তামাকজাত দ্রব্য পরিহার, এবং নিয়মিত টিকাদানের মাধ্যমে ৩০ থেকে ৫০ শতাংশ ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব।
বিশেষ অতিথি এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বলেন, “ক্যান্সার নির্ণয় ও নির্ণয়-পরবর্তী চিকিৎসা সেবায় আমরা বদ্ধপরিকর। দ্রƒত রোগ শনাক্তকরণ এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. শাহ ইমরান, নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক, হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, রেডিওথেরাপি বিভাগের রেডিওথেরাপিস্ট ডা. মো. ওমর ফারুক, মেডিকেল অফিসার ডা. রেজওয়ান ফেরদৌস সহ বিভিন্ন বিভাগের চিকিৎসক ও সেবিকা বৃন্দ
আলোচনা সভায় বক্তারা বলেন, “ক্যান্সার একটি প্রাণঘাতী রোগ হলেও সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে সনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসার মাধ্যমে এটি প্রতিরোধ ও নিরাময় করা সম্ভব।” তারা সবাইকে ক্যান্সার সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।
সচেতনতার বার্তাবিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকরা জনগণকে ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্যকর জীবনযাত্রা অনুসরণের পরামর্শ দেন।
তারা বলেন, “সমাজের প্রতিটি স্থরে ক্যান্সার বিষয়ে সচেতনতা তৈরি করা গেলে এ রোগের প্রকোপ অনেকাংশে কমানো সম্ভব।”
এই সংবাদটি পড়া হয়েছে ২২৬ বার
সর্বশেষ খবর
- সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
- গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
- গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
- জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সম্প্রীতির বার্তা নিয়ে শেষ ‘ইউথ লিডারশিপ ট্রেনিং’ সহিংসতামুক্ত সমাজ গঠনে তরুণ নেতৃত্বের কোন বিকল্প নেই
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর