শিরোনামঃ-

» আব্দুল গফুর স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত: ২৩. জানুয়ারি. ২০২৫ | বৃহস্পতিবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ

সিলেট নগরীর আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গনে দুই পর্বে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

সমাপনী ও দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ।

Manual4 Ad Code

এর আগে প্রথম পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নগরীর জালালাবাদ আবাসিক এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী প্রকৌশলী মহিউদ্দিন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী হাফিজ আব্দুল হাই হারুন, আজমান রাজা মো. জিলকার চৌধুরী, আনোয়ার হোসেন পাঠান।

Manual7 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বী শিক্ষানুরাগী হাজী আজিজুর রহমান, শিক্ষানুরাগী ও সমাজসেবী লল্লিক আহমদ চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আব্দুশ শহিদ তুমেল ও ছালিক আহমদ, খলিলুর রহমান ফয়সল, আতাউর রহমান শিপু, নুরুল হক খান রাজু ও সাজ্জাদ হোসেন প্রমুখ।

দুই পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক মো. জিয়াউর রহমান, কিন্ডারগার্টেন শাখার প্রধান শিক্ষক নাজমা আক্তার। অনুষ্ঠান পরিচালনা করে সহকারী শিক্ষক আব্দুর রকিব মানিক ও মোহাম্মদ রুহুল আমীন।

Manual3 Ad Code

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের স্কুল অ্যান্ড কলেজ ও কিন্ডারগার্টেন শাখার সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২৬৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30