শিরোনামঃ-

» প্রখ্যাত আলেম শাইখুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলীর ইন্তেকালে মহানগর জমিয়তের শোক

প্রকাশিত: ০৮. জানুয়ারি. ২০২৫ | বুধবার


Manual7 Ad Code
ডেস্ক নিউজঃ
প্রখ্যাত আলেম,শাইখুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলীর এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান,সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা কবীর আহমদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সুফিয়ান।
নেতৃবৃন্দ শায়খুল হাদিস আল্লামা মুকাদ্দাস আলী একদিকে যেমন ইলমে হাদিসের ওপর অগাধ পাণ্ডিত্য,অন্যদিকে নিভৃতচারিতা ও বুজুর্গিতে অতুলনীয় ছিলেন।
তিনি টানা ৭০ বছর ধরে দেশের সীমান্ত অঞ্চল সিলেটের জকিগঞ্জে নিভৃতে বসে হাদিস শরিফের দরস প্রদান করে গেছেন। বাংলাদেশে একাধারে এত দীর্ঘকাল হাদিসের দরস প্রদানের সৌভাগ্য আর কোনো শায়খুল হাদিসের হয়নি। তার শূন্যতা সহজে পূরণ হবে না।
আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২২৯ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930