শিরোনামঃ-

» খেলাফত মজলিস সিলেট মহানগরীর তরবিয়তি মজলিস অনুষ্ঠিত

প্রকাশিত: ২৯. নভেম্বর. ২০২৪ | শুক্রবার


Manual5 Ad Code

ইনসাফ, শান্তি ও মানবতার মুক্তির জন্য ইসলামের দাওয়াত সর্বত্র পৌছাতে হবে : মুহাম্মদ মুনতাসির আলী

ডেস্ক নিউজঃ

খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বলেছেন, “ইসলামই একমাত্র ভারসাম্যপুর্ণ জীবন ও রাষ্ট্রব্যবস্থা। সকল ধর্ম, বর্ণ, জাতি, গোত্রের পুর্ণ নিরাপত্তার ব্যবস্থা ও নিশ্চয়তা রয়েছে ইসলামে।

Manual2 Ad Code

ইসলাম চির শ্বাশ্বত মুক্তির পথ। সুতরাং খেলাফত মজলিস কর্মীদের নিরলস কাজ করতে হবে। ইনসাফ, শান্তি ও মানবতার মুক্তির জন্য ইসলামের দাওয়াত সর্বত্র পৌছাতে হবে।”

শুক্রবার (২৯ নভেম্বর) খেলাফত মজলিস সিলেট মহানগরীর উদ্যোগে আয়োজিত দিনব্যাপী তরবিয়তি মজলিসে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual4 Ad Code

মহানগরী সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই তরবিয়তি মজলিসে বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন যুগ্ম মহাসচিব ডাঃ এ এ তাওসিফ।

Manual5 Ad Code

মহানগর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় এতে দারসুল কুরআন পেশ করেন মহানগরী সহসভাপতি মাওলানা ইমদাদুল হক নুমানী। তরবিয়তি মজলিসের বিভিন্ন আলোচনায় অংশ নেন মহানগরী সহ সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, আব্দুল হান্নান তাপাদার, ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, কে এম আব্দুল্লাহ আল মামুন, ডাঃ ফয়জুল হক প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহানগর সহ সাধারণ সম্পাদক আহমদ সাইফুর রহমান, মাসুদ আহমদ, জুনায়েদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস শহীদ, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা মনজুরে মাওলা, সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম, শ্রম সম্পাদক মাওলানা মাশুক আহমদ, দাওয়াহ সম্পাদক মাওলানা নূরুল ইসলাম চৌধুরী প্রমুখ।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২২১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30