শিরোনামঃ-

» মুহিন খাঁন এর ২৯তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ২১. নভেম্বর. ২০২৪ | বৃহস্পতিবার

Manual2 Ad Code

ডেস্ক নিউজঃ

Manual2 Ad Code

সাবেক ছাত্রনেতা মুহিন খাঁন এর ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহী ঈদগাহ এলাকাবাসী ও বন্ধুমহলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বাদ যোহর শাহী ঈদগাহস্থ হযরত শাহ মীর (রহ.) জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে মুহিন খাঁন এর রুহের মাহফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন, ক্বারী মাওলানা আব্দুর রহমান আমেনী।

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব সহ সিলেট বিএনপি, যুবদল, ছাত্রদল এবং শাহী ঈদগাহ এলাকাবাসী ও বন্ধুমহলের নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

মিলাদ মাহফিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, মুহিন খাঁন বিএনপির নিবেদিত কর্মী ছিলেন।

তাঁর মৃত্যুতে আমরা একজন সৎ ও আদর্শবান কর্মী হারিয়েছি।

Manual3 Ad Code

মুহিনের বন্ধুরা দীর্ঘ ২৯ বছর ধরে তার মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করে আসছে। মুহিন ভালো বন্ধু ছিল বলেই তার বন্ধুরা তাকে আজো ভুলে যায়নি। যা দেখে আমি আপ্লুত। আমি মুহিনের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৭৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30