- এইডেড হাইস্কুলে বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
- যে কোন আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক : কয়েস লোদী
- চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- সিলেট অনলাইন প্রেসক্লাব-শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এ্যওয়ার্ড পাচ্ছেন চার সাংবাদিক
- সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময়
- ‘জিন্দাবাজার ওভারসিজ সেন্টার ভাঙা ও লিজগ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, আরও ৬ মাসের ইনজাংশন; ব্যবসায়ীদের সন্তোষ প্রকাশ’
- জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত
- ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের বৃক্ষরোপণ কর্মসূচী
- বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ সিলেট গড়ে তুলতে হবে : সিসিক প্রশাসক
» অবসরপ্রাপ্ত শিক্ষক বিনতা দেবী’র ‘স্টেশনে রোদেলা’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
প্রকাশিত: ১৫. নভেম্বর. ২০২৪ | শুক্রবার
ডেস্ক নিউজঃ
মুরারিচাঁদ কলেজ, সিলেট-এর সাবেক অধ্যক্ষ প্রফেসর পান্না রাণী রায় বলেছেন, বিনতা দেবী বহুমাত্রিক অধিকারিণী একজন নারী।
তিনি শিক্ষকতা, সমাজসেবা এবং সাহিত্যে অবদান রেখে চলেছেন। তাঁর রচিত ‘স্টেশনে রোদেলা’ গ্রন্থের প্রতিটি গল্পে সমাজের জন্য একটি মেসেজ আছে। তিনি তাঁর সৃজনশীলতার মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবেন।
বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এবং বুনন প্রকাশন-এর যৌথ উদ্যোগে শিক্ষক, সমাজসেবক ও গল্পকার বিনতা দেবী’র ‘স্টেশনে রোদেলা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়-এর সভাপতিত্বে শুক্রবার (১৫ নভেম্বর) জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বাসসের সিলেট ব্যুরো চিফ গল্পকার সেলিম আউয়াল, সিলেট লেখিকা সংঘের সভাপতি রওশন আরা চৌধুরী, ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি রাহনামা শাব্বীর চৌধুরী। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বুনন প্রকাশন’র স্বত্বাধিকারী লেখক ও সাহিত্য সমালোচক খালেদ-উদ-দীন।
কবি পৃথ্বীশ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সহ সভাপতি ও সিলেট লেখিকা সংঘের সাধারণ সম্পাদক ইশরাক জাহান জেলি, বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সহ সভাপতি সেনুয়ারা আক্তার চিনু, অর্থ সম্পাদক কবি শহিদুল ইসলাম লিটন, কবি রোকসানা বেগম, কবি কামাল আহমদ, কবি ইসমত আরা খান মুক্তা, গল্পকার তাসলিমা খানম বীথি, কবি জালাল জয়, কবি ও প্রাবন্ধিক আব্দুল বাছিত, কবি সাদ্দাম হোসেন জুনেদ, কবি নিরঞ্জন চন্দ্র চন্দ প্রমুখ।
মোড়ক উন্মোচনে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, কবি কাওসার আরা বেগম এবং গীতা পাঠ করেন বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের উপদেষ্টা গীতিকবি উত্তম কুমার চৌধুরী।
সম্মানিত অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বাসসের সিলেট ব্যুরো চিফ গল্পকার সেলিম আউয়াল বলেন, গল্পকার বিনতা দেবী’র প্রতিটি গল্পের প্লট বাংলাদেশ। তিনি সুদূর আমেরিকায় থেকেও দেশের কথা চিন্তা করেন। তাঁর গল্পে তিনি সামাজিক মানুষের জীবনব্যবস্থা ও নানামাত্রিক টানাপোড়েন তুলে ধরেন।
সম্মানিত অতিথির বক্তব্যে সিলেট লেখিকা সংঘের সভাপতি রওশন আরা চৌধুরী বলেন, বিনতা দেবী শিক্ষক হিসেবে যেমন ভালো ছিলেন, লেখক হিসেবেও তিনি সৃজনশীলতাকে ধরে রেখেছেন। তাঁর প্রতিটি গল্পের একটি বিশেষত্ব আছে।
অনুভূতি প্রকাশ করে ‘স্টেশনে রোদেলা’ গ্রন্থের লেখক বিনতা দেবী বলেন, মানুষের বাস্তব জীবনের বিভিন্ন অবস্থা, বোধ, পারিপার্শ্বিকতা এবং নানামাত্রিক রঙ-ঢঙকে আমার লেখায় তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি আরো সমৃদ্ধ সাহিত্যচর্চা করতে পারি।
সভাপতির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায় বলেন, বিনতা দেবী অত্যন্ত নিবেদিতপ্রাণ লেখিকা। তিনি সাহিত্যে উল্লেখযোগ্য অবদান রাখবেন, এটাই প্রত্যাশা করি।
এই সংবাদটি পড়া হয়েছে ১৯৬ বার
সর্বশেষ খবর
- এইডেড হাইস্কুলে বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
- যে কোন আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক : কয়েস লোদী
- চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- সিলেট অনলাইন প্রেসক্লাব-শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এ্যওয়ার্ড পাচ্ছেন চার সাংবাদিক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


