শিরোনামঃ-

» প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন : বাসদ

প্রকাশিত: ১৪. নভেম্বর. ২০২৪ | বৃহস্পতিবার

Manual1 Ad Code

ডেস্ক নিউজঃ
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে “গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক মতবিনিময় সভা বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল ৪টায় নগরীর ২২নং ওয়ার্ডে এবিসি পয়েন্টে অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

স্হানীয় সংগঠক সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা সহ সাধারণ সম্পাদক মনজুর আহমদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের খোকন আহমদ, শরিফুল ইসলাম, আলম প্রমূখ।

মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ৩ মাস পূর্তি হয়েছে। কিন্তু এখনো নিত্যপণ্যের বাজার উর্ধমুখী। সিন্ডিকেট বহাল তবিয়তে আছে। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। চুরি, ছিনতাই, ডাকাতিসহ মব কিলিং বন্ধ হয়নি। ফ্যাসিস্ট হাসিনা আমলের মতোই মজুরি চাইতে গিয়ে গুলি খেয়ে শ্রমিকদের নিহত হতে হচ্ছে। অথচ ’২৪ এর গণঅভ্যুত্থানে শ্রমিকরা অকাতরে জীবন দিয়েছে।

Manual4 Ad Code

নেতৃবৃন্দ আরো বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এই অঙ্গীকার বুকে ধারণ করে ৩০ লাখ শহীদি আত্মদান ও ২ লাখ মা-বোনের লাঞ্ছনার বিনিময়ে দেশ স্বাধীন হলেও গত ৫২ বছরে শাসক গোষ্ঠী মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দেশ শাসন করায় মানুষের মুক্তি আসেনি। মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী রাজাকার-আলবদর পরাজিত হলেও গত ৫২ বছরের ধনীক বুর্জোয়া শাসকগোষ্ঠী সাম্প্রদায়িক গোষ্ঠীগুলোকে মদদ দিয়েছে। স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের আকাঙ্খা নিয়ে ১৯৯০ সালের সামরিক শাসনবিরোধী গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থান মুক্তিযুদ্ধের অপূরিত স্বপ্নকে বাস্তবায়নের জন্য আবারো উর্ধে তুলে ধরেছে। অহেতুক বিতর্কিত বক্তব্য দিয়ে অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি না করে রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করে দ্রত প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য সরকারের প্রতি দাবি জানান

বক্তারা নিত্যপণ্যের দাম কমানো, শ্রমজীবী মানুষের জন্য রেশনিং চালু, ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান ও হয়রানির বন্ধের আহ্বান জানান।

Manual1 Ad Code

বক্তারা আগামী ২৪ নভেম্বর বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে জনসভা ও গণমিছিল সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান ।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৯ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930