শিরোনামঃ-

» জাহানারা কাঞ্চনের ৩১তম মৃত্যুবার্ষিকীতে নিসচা সিলেট মহানগরের দোয়া মাহফিল

প্রকাশিত: ৩১. অক্টোবর. ২০২৪ | বৃহস্পতিবার

Manual4 Ad Code

ডেস্ক নিউজঃ

Manual5 Ad Code

নিরাপদ সড়ক চাই নিসচা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সহধর্মিণী মরহুমা জাহানারা কাঞ্চন এর ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ও সড়ক দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২২ অক্টোবর মরহুমা জাহানারা কাঞ্চনের ৩১তম মৃত্যুবার্ষিকী। নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বাদ মাগরিব বন্দরবাজার কালেক্টটরেট জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

দোয়া পরিচালনা করেন, বন্দরবাজার কালেক্টটরেট জামে মসজিদে ইমাম মাওনা মোহাম্মদ শাহ আলম ও মোয়াজ্জিন মোহাম্মদ কুতুব উদ্দিন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই সিলেট মহানগর শাখার সভাপতি সভাপতি রোটারিয়ান এম ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল, সহ-সভাপতি ডা. আব্দুল হেকিম আহমদ, মনির চৌধুরী, প্রচার সম্পাদক আহসান হাবীব, প্রকাশনা সম্পাদক শেখ মোহাম্মদ লায়েক মিয়া, সদস্য মোহাম্মদ শামীম রেজা প্রমুখ।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২১২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30