- দক্ষিণ সুরমায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- বেসিক কম্পিউটার কোর্সের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও সম্মানীর চেক বিতরণ
- কলবাখানি এলাকায় গভীর নলকূপ উদ্বোধন
- সিউক চেয়ারম্যানকে ডা. শাহনেওয়াজ চৌধুরীর শুভেচ্ছা
- জাতীয় পর্যায়ে নতুন দায়িত্ব, ছাতক-দোয়ারাবাজারের ডাক ও টেলিযোগাযোগ স্থায়ী কমিটির সভাপতি মিলন
- ইসকন সিলেটে জন্মাষ্টমীর প্রস্তুতি শেষ, কাল শোভাযাত্রায় শুরু উৎসব
- প্রধানমন্ত্রী ওয়ান চাইল্ড ওয়ান ট্রির কর্মসূচীতে বিএনপি নেতা মাহবুব চৌধুরী
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যানের সাথে সারেগ কার্যকরি কমিটির সৌজন্য স্বাক্ষাৎ
- রবের সন্তুষ্টি ও জনগণের আস্থা অর্জন হবে দায়িত্বশীলদের লক্ষ্য : মু. ফখরুল ইসলাম
- দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা
» বর্তমান সংবিধান ও রাষ্ট্রপতিকে রেখে দেশে সুস্থ নির্বাচন সম্ভব নয় : পীর সাহেব চরমোনাই
প্রকাশিত: ২৭. অক্টোবর. ২০২৪ | রবিবার
মৌলভীবাজার প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলছেন, বর্তমান সংবিধান ও রাষ্ট্রপতিকে ক্ষমতায় রেখে দেশের মধ্যে নির্বাচন করা সম্ভব নয়। রাষ্ট্রপতি মিথ্যাচার করে তার নৈতিকতা সাংবিধানিকতা হারিয়েছেন।
ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেও তার দোসরদেরকে নিয়ে যাইনি। এই পতিত ফ্যাসিস্ট ও স্বৈরাচার আওয়ামী লীগ সরকার নির্বাচন কমিশন ও প্রশাসনকে ব্যবহার করে যে সব একতরফা ভুয়া পাতানো ও ডামি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের অবৈধ ক্ষমতাতে দীর্ঘায়িত করার সুযোগ করে দিয়েছেন, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করতে হবে।
পীর সাহেব চরমোনাই আরও বলেন, পতিত ফ্যাসিস্ট গণহত্যাকারী, লুটেরা ও দুর্নীতিবাজদের রাজনীতি করা নিষিদ্ধ করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবেএবং আগামী জাতীয় নির্বাচনে সংখাহানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমরা ২০০৮ সালের জাতীয় নির্বাচনের আগেই ইয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি জানি আর ছিলাম তখন যদি এই পদ্ধতি চালু করা হতো তাহলে হয়তো আওয়ামী লীগের মতো একটি দল এভাবে স্বৈরাচার ও ফ্যাসিবাদী হওয়ার সুযোগ পেত না।আওয়ামী সরকারের রাষ্ট্রপতি মিথ্যাচার করে দেশের জনগণের প্রতারণা করে ধোকা দেয়ায় নৈতিক ও সাংবিধানিকভাবে তার পদস্থল হয়েছে। তার মান সম্মান থাকতেস্বেচ্ছায় পদত্যাগ করা উচিত না হয় দেশের সকল রাজনৈতিক দলগুলো ঐক্যমত হলে তাকে অপমানিত হয় বিদায় নিতে হবে। দেশের জনগণের প্রয়োজনে সংবিধান পরিবর্তন হতে পারে, কারণ এই সংবিধান পরিবর্তনের জন্য ছাত্র যুবকরা রক্ত দিয়েছে জীবন দিয়াছে। তারা আমাদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চায় একটি অন্তর্ভুক্তিমূলক শান্তির সমাজ এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা চায়।
রবিবার (২৭ অক্টোবর) বিকাল ৩টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী শ্রমিক আন্দোলন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মতবিনিময়ে সভায় প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই উপরোক্ত কথাগুলো বলেন।
ইসলামী শ্রমিক আন্দোলন মৌলভীবাজার জেলা সভাপতি মো. আব্দুস সালামের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ আলহাজ্ব মোসাব্বির হোসেন রুনু, আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলাভীবাজার জেলা সেক্রেটারি মাওলানা সোলাইমান আহমদ, মৌলাভীবাজার জেলা সভাপতি মাওলানা মোস্তফা কামাল, শ্রমিক আন্দোলন সিলেট জেলা সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, মৌলভীবাজার জেলা সাংগঠনিক সম্পাদক হাজী আকমল হোসেন, জয়েন্ট সেক্রেটারি আব্দুল আহাদ সহ জেলা নেতৃবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৫২ বার
সর্বশেষ খবর
- দক্ষিণ সুরমায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- বেসিক কম্পিউটার কোর্সের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও সম্মানীর চেক বিতরণ
- কলবাখানি এলাকায় গভীর নলকূপ উদ্বোধন
- সিউক চেয়ারম্যানকে ডা. শাহনেওয়াজ চৌধুরীর শুভেচ্ছা
- জাতীয় পর্যায়ে নতুন দায়িত্ব, ছাতক-দোয়ারাবাজারের ডাক ও টেলিযোগাযোগ স্থায়ী কমিটির সভাপতি মিলন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জাতীয় পর্যায়ে নতুন দায়িত্ব, ছাতক-দোয়ারাবাজারের ডাক ও টেলিযোগাযোগ স্থায়ী কমিটির সভাপতি মিলন
- দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা
- গোলাপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে : সিসিক প্রশাসক
- দক্ষিণ সুরমাকে সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হোক : ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ


