- বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সাথে সিলেট ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা
- সিলেটে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না
- সিলেট মহানগর জামায়াতের বাছাইকৃত কর্মী শিক্ষাশিবির
- অদৃষ্টের কাছে হার না মেনে দৃষ্টি প্রতিবন্ধী সমিরঞ্জন বিশ্বাস ব্রেইল শিক্ষক
- কিডনি ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে শহীদ মেমোরিয়াল গার্ডেনে বৃক্ষরোপন
- আমেরিকার সাথে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি বাতিল করুন : বাসদ
- পূবালী ব্যাংকের আয়োজনে ‘ক্যাশলেস রেলগেট’ শীর্ষক দুদিনব্যাপী ক্যাম্পেইনের উদ্বোধন
- চট্টগ্রামে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- আঞ্চলিক সহযোগিতা জোরদার, যোগাযোগ বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে একযোগে কাজ করতে চায় নেপাল
- শিক্ষাঙ্গনে সন্ত্রাসী হামলা ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে সিলেটে কাল ছাত্রদলের বিক্ষোভ মিছিল
» শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশিত: ২৭. অক্টোবর. ২০২৪ | রবিবার
সংস্কার শেষে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের দিকে ধাবিত হব : আসিফ মাহমুদ
ডেস্ক নিউজঃ
আজ রবিবার (২৭ অক্টোবর) অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-এঁর সাথে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের মান্যবর রাষ্ট্রদূত মিচেল মিলারের (Mr. Michael Miller) সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এই সাক্ষাৎকারে শিশুশ্রম, শ্রম আইন, গার্মেন্টস সেক্টরে শ্রমিকবান্ধব পরিবেশ তৈরি, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ জিএসপি, জিএসপি+ সুবিধা, এলডিসি থেকে উত্তরণ, ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক, সামাজিক সুরক্ষাসহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
এ সময় ইইউ রাষ্ট্রদূত মিচেল মিলার রাষ্ট্র গঠনে সংস্কার কমিশনের কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইলে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, জনগণের প্রত্যাশার প্রেক্ষিতে আমরা এই পর্যন্ত দশটি সংস্কার কমিশন গঠন করেছি। সংস্কার কমিশন গুলো ইতোমধ্যে তাদের কাজ শুরু করেছে এবং তারা কিছুদিনের মধ্যে রাষ্ট্রগঠনের সুনির্দিষ্ট প্রস্তাব সুপারিশ করবে; সংস্কার শেষে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের দিকে ধাবিত হব।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত ছাত্রদের রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে রাষ্ট্রদূতের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ছাত্রদের রাজনৈতিক দল গঠনের মিথ্যা প্রোপাগাণ্ডা চালানো হচ্ছে। এখন দল গঠনের সময় নয়; সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সময়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে উপদেষ্টা বলেন, যুবদের দক্ষতা বৃদ্ধি করতে তৃণমূল পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আমরা নতুন নতুন প্রকল্প হাতে নিচ্ছি। ক্রীড়াঙ্গনে উন্নয়নে ক্ষেত্রে আমরা স্পোর্টস ইনিস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছি; যার কার্যক্রম চলমান।
উক্ত সাক্ষাৎকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৫৩ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সাথে সিলেট ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা
- সিলেটে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না
- সিলেট মহানগর জামায়াতের বাছাইকৃত কর্মী শিক্ষাশিবির
- অদৃষ্টের কাছে হার না মেনে দৃষ্টি প্রতিবন্ধী সমিরঞ্জন বিশ্বাস ব্রেইল শিক্ষক
- কিডনি ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে শহীদ মেমোরিয়াল গার্ডেনে বৃক্ষরোপন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


