- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» মরহুম রিয়াজ উদ্দিন একজন আলোকিত মানুষ ছিলেন : বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক
প্রকাশিত: ১৫. অক্টোবর. ২০২৪ | মঙ্গলবার
দক্ষিন সুরমা প্রতিনিধিঃ
বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শালিসি ব্যক্তিত্ব এ্যাড.রফিকুল হক বলেছেন, মরহুম রিয়াজ উদ্দিন একজন আলোকিত মানুষ ছিলেন। তিনি মানুষের কল্যাণে আমৃত্যু কাজ করে গেছেন৷ পরিবার, সমাজ ও দেশের কল্যানই তার প্রচেষ্টা ছিল।
তিনি সমাজের কাছে একজন ন্যায় বিচারক, শিক্ষার ক্ষেত্রে অসাধারণ অবদান ও ধর্মীয় মূল্যবোধের বিশ্বাসী ছিলেন। আলমপুর, গোটাটিকর সহ সাবেক কুচাই ইউনিয়নের দাবি দাওয়া নিয়ে সব সময় অগ্রণী ভূমিকা পালন করেন। তাঁর সততা সমাজকে অনুপ্রেরণা যুগিয়েছে। আমাদের সমাজের রিয়াজ উদ্দিন এর জীবন থেকে শিক্ষা নিয়ে একটি আদর্শ সমাজ গঠন করতে হবে।
তিনি সোমবার (১৪ অক্টোবর)বাদ মাগরিব নগরীর ২৭নং ওয়ার্ডের বিসিক শিল্পনগরীর ১ম গেইটে গোটাটিকর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদ্য সাবেক সভাপতি, সুলতান মোহাম্মদ মসজিদের প্রতিষ্টাতা বিশিষ্ট সমাজসেবী ও শালিসি ব্যক্তিত্ব রিয়াজ উদ্দিন এর স্মরনে এলাকাবাসী আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।
আলমপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও বিশিষ্ট সংগঠক রিকন পাল এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন আলমপুর গ্রামের যুব সংগঠক জুবের আহমদ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গোটাটিকর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক খালেদ নুরুল হোসেন, ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল জলিল নজরুল, বিশিষ্ট মুরব্বি উস্তার মিয়া, আব্দুল জলিল ময়না, আব্দুল মতিন, নিজাম উদ্দিন ইরান, আব্দুল বাছিত সেলিম, গোটাটিকর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক রজব আহমদ, জান আলী শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার দেব, বিশিষ্ট রাজনীতিবিদ মুর্শেদ আহমদ মুকুল, বিশিষ্ট সাংবাদিক এড. তাজ উদ্দিন, আধুনিক কাগজ এর সম্পাদক মঈন উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী ফয়সল আহমদ, আবুল হাসনাত, প্রদীপ দে দিপু, ঝন্টু দেব, যুক্তরাজ্য প্রবাসি তাজ উদ্দিন জুমের, ইসমাইল আলী, আব্দুল মুকিত বুলু, জিল্লুর রহমান, আব্দুল হাছিব, শামিম কবির, সবুজ বিশ্বাস, আনোয়ার হোসেন, বাবর আহমদ, এড. আব্দুল খালিক, মনজুর আহমদ চৌধুরী, নুরুল ইসলাম সুমন, জাহাঙ্গীর আলম, পিনাক দে, স্বপন গোস্বামী, লিটন আহমদ প্রমুখ৷
এই সংবাদটি পড়া হয়েছে ১৮৭ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- হবিগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল
- ছাতকের পাগনা বড়বিলে ইজারার শর্ত ভেঙে মাছ লুটপাট, কৃষি ও হুমকিতে মৎস্যসম্পদ!
- শিক্ষাঙ্গনের শান্তি ও নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে : ভিসি ড. মোজাম্মেল
- ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেপ্তার ২


