শিরোনামঃ-

» কুদরত উল্লাহ হাফিজিয়া মাদ্রাসার পুরস্কার বিতরণ

প্রকাশিত: ১০. অক্টোবর. ২০২৪ | বৃহস্পতিবার

Manual1 Ad Code

সুনাগরিক গড়তে বিশ্বনবী (সাঃ) এর অনুসরণের বিকল্প নেই : মুকতাবিস-ঊন-নূর

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ

সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ-এর সম্পাদক মুকতাবিস-ঊন-নূর বলেছেন, মহানবী (সাঃ) মানব জাতির জন্য সর্বোত্তম আদর্শ। আমাদের তরুণ প্রজন্মকে আদর্শবান সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে বিশ্বনবী (সাঃ) এর জীবনী অনুসরণে উদ্ধুদ্ধ করতে হবে। এর মাধ্যমে ইহকালীন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশ্বস্ত হবে।

তিনি বৃহস্পতিবার (১০ অক্টোবর) নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ হাফিজিয়া মাদ্রাসার সীরাতুন্নবী (সাঃ) মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual5 Ad Code

মাদ্রাসার সুপারেনটেনডেন্ট হাফিজ মিফতাহুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ নুরুজ্জামান আল মাদানী ও সিলেট আইডিয়াল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা এ এইচ এম সোলায়মান।

Manual7 Ad Code

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা আব্দুল ওয়াহিদ, হাফিজ আব্দুল হালিম, হাফিজ মুহিবুর রহমান, হাফিজ মাহবুবুর রহমান ও হাফিজ হোসাইন আহমদ প্রমূখ।

অনুষ্ঠানে মাদ্রাসায় অনুষ্ঠিত ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৬০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30