শিরোনামঃ-
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
» সিলেট মহানগর জামায়াতের প্রস্তুতি সভা
প্রকাশিত: ০৮. অক্টোবর. ২০২৪ | মঙ্গলবার
শুক্রবারের কর্মী সম্মেলন ও সুধী সমাবেশ সফলের আহ্বান
নিউজ ডেস্কঃ
বাংলাদেশের সবুজ ভুখন্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর উদ্যোগে কর্মী ও সমর্থক সহযোগী ভাইদের নিয়ে এক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশের সবুজ ভুখন্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর উদ্যোগে কর্মী ও সমর্থক সহযোগী ভাইদের নিয়ে এক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে।
উক্ত কর্মী সম্মেলন আগামী ১১ অক্টোবর শুক্রবার বিকেল সাড়ে ৩টার সময় নগরীর দক্ষিণ সুরমাস্থ কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। একই দিন একই স্থানে সন্ধ্যা সাড়ে ৬টার সময় সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।
এদিকে আগামী ১১ অক্টোবর শুক্রবারের কর্মী সম্মেলন ও সুধী সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে এক প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।
উক্ত সভা সোমবার রাতে নগরীতে অনুষ্ঠিত হয়। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা উত্তরের নায়েবে আমীর উপাধ্যক্ষ সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা দক্ষিণের সেক্রেটারী মোহাম্মদ নজরুল ইসলাম, মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, ড. নুরুল ইসলাম বাবুল ও জাহেদুর রহমান চৌধুরী প্রমূখ।
প্রস্তুতি সভায় আগামী শুক্রবারের কর্মী সম্মেলন ও সুধী সমাবেশ সফলের লক্ষ্যে বিস্তারিত পদক্ষেপ নেয়া হয়। সংগঠনের সকল স্তরের কর্মী ও সমর্থক সহযোগী ভাইদেরকে সমাবেশে উপস্থিত করতে দাওয়াতী কার্যক্রমের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেয়া।
এছাড়া সভায় ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসরদের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য জামায়াতের নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জামায়াত একটি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে। ফ্যাসিস্ট হাসিনা সরকার আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে জামায়াতের উপর নির্যাতনের স্টীম রোলার চালিয়েছে।
আমাদের নিরপরাধ জাতীয় শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে অবিচার চালিয়ে শহীদ করেছে। কিন্তু জামায়াত আল্লাহর জমিনে তাঁর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়। তাই জালিম ও বাতিলের কাছে মাথা নত করেনি।
সময়ের ব্যবধানে ফ্যাসিস্টরাই পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু জামায়াত সগৌরবে মাথা উচু করে দাঁড়িয়ে রয়েছে। দীর্ঘদিন পর সিলেটে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশকে কেন্দ্র করে জনশক্তিদের মাঝে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। শুক্রবারের কর্মী সম্মেলন ও সুধী সমাবেশ সফলের সকল স্তরের জনশক্তিকে নিজ নিজ অবস্থান থেকে প্রচারণা চালিয়ে যেতে হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ২৬৬ বার
সর্বশেষ খবর
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর