শিরোনামঃ-

» দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণের দাবীতে পাসপোর্ট অফিস অভিমুখে পদযাত্রা ৩০ সেপ্টেম্বর সোমবার

প্রকাশিত: ১৭. সেপ্টেম্বর. ২০২৪ | মঙ্গলবার

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual4 Ad Code

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগের যুব সংগঠন, আত্মকর্মী ও বাংলাদেশ প্রেমী সৃষ্টিশীল যুবদের সমন্বয়ে এ প্রজন্মের মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক যুব সংগঠন সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) এবং বাংলাদেশী প্রবাসীদের সবধরনের দাবী উপস্থাপনের বলিষ্ঠ অরাজনৈতিক সংগঠন সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা (সিপ্রকস)-এর যৌথ আয়োজনে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর ২০২৪) বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জন্ম নিবন্ধন তৈরীতে সহজীকরণ, জাতীয় পরিচয়পত্র তৈরী, পাসপোর্ট অফিস ও বিআরটিএ অফিস থেকে দুর্নীতি দূর দাবীতে ২ ঘন্টার অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়। ২ ঘন্টার অবস্থান কর্মসূচী থেকে আগামী ৩০ সেপ্টেম্বর সোমবার বেলা ১১টায় পাসপোর্ট অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণের দাবীতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ হতে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, সিলেট অভিমুখে পদযাত্রা ঘোষনা করা হয়।

অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে বাংলাদেশের নতুনভাবে পথচলা শুরু হয়। ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের জন্য হারিয়ে যাওয়া গণতন্ত্র আবার ফিরে পেয়েছে বাংলাদেশ। কিন্তু সরকারী বিভিন্ন অফিসে এখনও পর্যন্ত ৫ আগষ্টের পূর্বের অবস্থা বিদ্যমান। সব জায়গায় প্রতিনিয়ত দুর্নীতি চলছে! দুর্নীতি করালগ্রাসে আমরা সাধারণ জনগণ জর্জরিত। জন্মনিবন্ধন তৈরীতে অনাকাঙ্খিত প্রতিকুলতা, জাতীয় পরিচয়পত্র তৈরীতে অযথা হয়রানী, পাসপোর্ট অফিসে চরমভাবে মার্কা ভোগান্তি ও বিআরটিএ অফিসে মারাত্মক অবাস্তব পরিস্থিতি সৃষ্টি করে দুর্নীতির মাধ্যমে হাজার হাজার আবার কখনো লক্ষ লক্ষ টাকা আদায় করা হচ্ছে। যা সাধারণ জনগণের জন্য বহন করা দুঃসাধ্য। তারপরও নিজের অত্যবশকীয় কাজ সমাধানের জন্য সরকারের নির্দিষ্ট ফি ছাড়াও দুর্নীতির কারণে অতিরিক্ত টাকা ব্যয় করে কাজ করতে হচ্ছে। সবকিছুর পরও আমরা সাধারণ জনগন দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই।

Manual2 Ad Code

বক্তারা আরো বলেন, ছাত্রজনতার নতুন বাংলাদেশে সর্বস্তরের ঘুষখোর, দুর্নীতিবাজ, সিন্ডিকেটবাজ, চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের রাষ্ট্রদ্রোহী হিসেবে ঘোষণা করা প্রয়োজন।

Manual7 Ad Code

বক্তারা সাধারণ জনগনের টাকায় পরিচালিত সর্বপ্রকার সরকারী অফিস থেকে রাজনীতি বন্ধ করার জোর দাবি জানান।

জাতীয় যুব দিবস-২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেলের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ।

দুই ঘন্টার অবস্থান কর্মসূচীতে স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার।

Manual6 Ad Code

অবস্থান কর্মসূচীতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট’র শিক্ষক গনেন্দ্র চন্দ্র দেশমুখ, সিলেট মহানগরীর সংস্কার আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব মো. আমিনুল ইসলাম ডিনেস, সিকস’র কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. তালেব হোসেন তালেব, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, যুব ও ক্রীড়া সম্পাদক মো. আল-আমিন আহমদ, সিলেট মহানগর কমিটির সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী, সহ-সভাপতি মাসুম মিয়াজী, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইব্রাহীম, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুর হোসেন, প্রচার সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সিলেট জেলা কমিটির সহ-সভাপতি তোফায়েল আহমদ, সাধারণ সম্পাদক মো. মাহবুব ইকবাল মুন্না, নবজাগরণ স্বেচ্ছাসেবা ফাউন্ডেশনের সদস্য মো. ইব্রাহিম মিয়া, সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে মিল্লাত আহমদ, লাল মিয়া, মুহাম্মদ আব্দুর রহীম, সজিব আহমদ, রাইহানুল হক দাইয়ান, জয়নাল আবেদীন চৌধুরী, মো. হোসাইন মির্জা, সাদমি হোসেন সামি, ফাহাদুজ্জামান ফুয়াদ ও আবিদ মারজান।

এই সংবাদটি পড়া হয়েছে ২৮১ বার

Share Button

এই বিভাগের আরো খবর

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30