শিরোনামঃ-

» বন্যাদুর্গত মানুষের সাহায্যে বিত্তবানদেন এগিয়ে আসতে হবে : মহানগর খেলাফত মজলিস

প্রকাশিত: ২৩. আগস্ট. ২০২৪ | শুক্রবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ

ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ ও বন্যাদুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়ে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখা আজ শুক্রবার (২৩ আগস্ট) বাদ জুমা নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

Manual8 Ad Code

মিছিলটি বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট সিটি পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, আব্দুল হান্নান তাপাদার, সিলেট জেলা সহ-সভাপতি এডভোকেট শামসুল ইসলাম, মহানগর সহ সভাপতি কে এম আবদুল্লাহ আল মামুন, ডা. মুহাম্মদ ফয়জুল হক, সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা মনজুরে মাওলা, সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, সহকারী বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ তাহির চৌধুরী, প্রচার সম্পাদক আফজাল হোসাইন কামিল, ইসলামী যুব মজলিস সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা জাকারিয়া আল হাসান, সিলেট জেলা সভাপতি হাফিজ মাওলানা আহমদ মাহফুজ আদনান, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মান, শ্রমিক মজলিস সিলেট মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।

Manual8 Ad Code

সভাপতির বক্তব্যে সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান বলেন, ভারতের মোদী সরকার বাংলাদেশের মাটি ও মানুষের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

Manual3 Ad Code

দীর্ঘ ৩১ বছর ধরে বন্ধ থাকা ত্রিপুরার নদীর বাঁধ ভেঙ্গে দিয়ে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ আট জেলার কয়েক লক্ষ মনুষের জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।

Manual5 Ad Code

ভারতের এই হীন চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। পানি বন্দি অসহায় মানুষের সাহায্যে সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারতীয় সকল পন্য আমদানী ও বিক্রি বন্ধ এবং ভারতের স্বার্থ সংশ্লিষ্ট সকল দ্বিপাক্ষিক চুক্তি বাতিল করে ভারতের পানি আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে অন্তর্বর্তীকালীন সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ২৩৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30