শিরোনামঃ-

» সাংবাদিক মকসুদ আহমদ সড়ক দূর্ঘটনায় নিহত

প্রকাশিত: ২৩. আগস্ট. ২০২৪ | শুক্রবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

সিলেটে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে গভীর রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন সিনিয়র সাংবাদিক সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’র সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদ‌।জানা যায়, রাস্তায় কুকুরকে রক্ষা করতে গিয়ে ডিভাইডারের সঙ্গে মারাত্মক ধাক্কা লেগে তাঁর প্রাণহানি ঘটে।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (২২ আগস্ট) দিবাগত রাত ৩টায় সিলেট নগরীর পাঠানটুলা জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ এলাকায় সিলেট-সুনামগন্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

নিহত মকসুদ আহমদ সিলেট নগরীর মইয়াচর এলাকার মৃত জমশেদ আলীর বড় ছেলে।

Manual5 Ad Code

জানা গেছে, মকসুদ আহমদ শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় একটি কুকুরকে রক্ষা করতে গিয়ে রাস্তার ডিভাইডারের সাথে মোটর বাইকের ধাক্কা লাগে। আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন। নিহতের ছোট ভাই জাবের আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মরহুম মকসুদ আহমদ মকসুদ এর জানাজার নামাজ আজ শুক্রবার দুপুর আড়াইটায় তাঁর নিজ গ্রামের (মইয়ারচর) কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৩৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930