- এবার ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দামোদর দীপদান উৎসব
- নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ এর কমিটি গঠন
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
- বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র্যালি
- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের আলোচনা সভা
- শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’, বিভিন্ন কর্মসূচী গ্রহণ
- জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা’র প্রতিষ্ঠাতা সভাপতি আবু হেনা চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত
- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
» সারাদেশের ন্যায় সিলেটেও পল্লী বিদ্যুৎ সমিতিতে সর্বাত্মক কর্মবিরতি চলছে
প্রকাশিত: ০১. জুলাই. ২০২৪ | সোমবার
নিউজ ডেস্কঃ
পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দুই দফা দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন, সারাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারী। তবে বিশেষ ব্যবস্থায় জরুরি বিদ্যুৎসেবা চালু রেখেই কর্মবিরতি পালন করছেন তাঁরা।
সোমবার (১লা জুলাই) সারা দেশের ন্যায় সিলেটের গোটাটিকরস্থ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কার্যালয়ে সকাল থেকে সর্বাত্মক কর্মবিরতী পালন করা হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, দেশের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত একমাত্র প্রতিষ্ঠান পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক প্রায় ১২ কোটি।
সমিতির কর্মকর্তা-কর্মচারীরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে জীবনের ঝুঁকি নিয়ে ঝড়বৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে দিন-রাত সেবা দিয়ে যাচ্ছেন।
কিন্তু সমিতির তদারকি প্রতিষ্ঠান পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) দ্বৈত নীতির কারণে ন্যায্য সুযোগ-সুবিধা হতে বঞ্চিত হচ্ছেন দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারী।
একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদপদবি, বেতনভাতা, বোনাসসহ পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হয়ে আসছেন তাঁরা। শুধু তাই নয়, বিআরইবির অদক্ষতা ও নিম্নমানের সামগ্রীর কারণে হয়রানির শিকার হচ্ছেন।
বিতরণ লাইনে ব্যবহৃত নিম্নমানের মালামালের জন্য উত্তম গ্রাহকসেবা নিশ্চিত করা সম্ভব হয় না। তাই অবিলম্বে উল্লেখিত দাবীসমূহ মেনে নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয় এবং দাবী না মানা হলে আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আন্দোলনকারীরা।
কর্মবিরতী পালনকালে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৬৯ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- কান্দিগাঁওয়ে কৃষি জমি রক্ষায় কৃষকদের দাবির প্রতি কৃষক সমিতির সংহতি
- সিসিক পরিচ্ছনতা কর্মী হৃদয় হত্যার প্রতিবাদে নগরিতে সমাবেশ
- আগামীকাল বাদ জুমা সিলেট মহানগর জমিয়তের বিক্ষোভ মিছিল
- খাদিমনগর ইউনিয়নে রুজি হত্যার প্রতিবাদে মানববন্ধন; দোষীদের দ্রুত গ্রেফতারের দাবী
- এই সরকার নিত্য সামগ্রীর দাম বৃদ্ধির জন্য গদিশীন হয়েছে; গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ


