শিরোনামঃ-

» সিলেটে জামেয়া নাজিরেরগাঁও শাখায় দোয়া মাহফিল

প্রকাশিত: ১৫. জুন. ২০২৬ | সোমবার

Manual3 Ad Code

অধ্যক্ষ ফরিদ চৌধুরী (রহ.) ছিলেন নিবেদিত প্রাণ দাঈ, সংগঠক ও সমাজসেবক : মাহমুদুর রহমান দিলাওয়ার

নিউজ ডেস্কঃ
শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা নাজিরেরগাঁও শাখা সিলেটের ইনচার্জ মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, অধ্যক্ষ ফরীদ চৌধুরী (রহ.) নিবেদিত দাঈ, সংগঠক ও সমাজসেবক ছিলেন। শিক্ষাক্ষেত্রে তিনি অসামান্য অবদান রেখে গিয়েছেন।
অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন। সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাঁর অবদান ছিল অনন্য। তিনি কম ও আস্তেধীরে কথা বলা পছন্দ করতেন। তিনি স্থিরতা, গাম্ভীর্য, বিনয়ের গুণে গুণান্বিত ছিলেন।
তিনি ছিলেন, ভালো একজন এমপি। মেপে মেপে কথা বলতেন। টু দ্যা পয়েন্ট কথা বলা পছন্দ করতেন।

সোমবার দুপুরে শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসার সাবেক রেক্টর অধ্যক্ষ মাওলানা ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) স্মরণে জামেয়া নাজিরেরগাঁও শাখা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual2 Ad Code

জামেয়ার শিক্ষক মাওলানা হানীফ হোসাইনের পরিচালনায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন শিক্ষক সিদ্দিকুর রহমান, আজিজুর রহমান, হাফিজ ইমরান আহমদ ও মাওলানা হোসাইন আহমদ।

উপস্থিত ছিলেন, শিক্ষক ওবায়দুল হক, খোরশেদ আলম মহসিন, মো. শাহীন আলম, মাওলানা আবদাল হোসাইন, মাওলানা মেহেদী হাসান, মাওলানা আব্দুল খালিক, মাওলানা আমীর হোসাইন, মাওলানা কায়েস আহমদ ও আব্দুল লতিফ প্রমুখ।

Manual2 Ad Code

সভাপতির বক্তব্যে মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেন, কঠিন সময়ে অধ্যক্ষ ফরীদ চৌধুরী (রহ.) অত্যন্ত দৃঢ়তার সাথে দ্বীনি দায়িত্ব পালন করেছেন।

Manual1 Ad Code

তিনি সত্যের পথে অবিচল ছিলেন। যেকোন কঠিন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ছিলেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা! তাঁকে ক্ষমা ও জান্নাতুল ফিরদাউসের আ’লা মাক্বাম দান করুন।
পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং দ্বীনের পথের সহযাত্রীদের সাবরে জামিল ও হায়াতে তাইয়্যিবাহ দান করুন। হেফাযতে রাখুন। আমীন।

এই সংবাদটি পড়া হয়েছে ৯ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930