শিরোনামঃ-

» সিলেটে চা শ্রমিকদের মধ্যে ব্যাটারী চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ০৬. জুন. ২০২৬ | শনিবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৬৬৯ এর অন্তর্ভূক্ত সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে চা শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

Manual8 Ad Code

শনিবার (৬ জুন) বিকেলে নগরীর তালতলাস্থ সংগঠনের কার্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট সদর উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।

সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি দেলোয়ার হোসেন ও আনোয়ার হোসেন আনাই, সহ-সাধারণ সম্পাদক হোসেন আহমদ, কোষাধ্যক্ষ মিজানুর রহমান।

Manual4 Ad Code

উপস্থিত ছিলেন, জীবন বাউরী, নেত্রী বাউরী, গোলাপ বাউরী, রুপা বাউরী, সরুপা বাউরী প্রমুখ।

অন্ষ্ঠুানে চা শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথিসহ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, চা শ্রমিকরা আমাদের সমাজের অন্যতম পরিশ্রমী ও অবহেলিত অংশ। তাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।

Manual3 Ad Code

ব্যাটারি চালিত রিকশা মালিক ও শ্রমিকরা নানা সংকটের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন। এরপরও তারা নিজেদের সাধ্যমতো শ্রমজীবী মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।

বক্তারা বলেন, রিকশা মালিক-শ্রমিকরা নিজেদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় চা শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আগামীতেও দেশ, জাতি ও সমাজের কল্যাণে সেবামূলক কাজ সংগঠনের পক্ষ থেকে অব্যাহত থাকবে।

Manual8 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত চা শ্রমিকরা এই মানবিক সহায়তা পেয়ে রিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৮৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930