- অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন
- বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জন্মাষ্টমীর শোভাযাত্রায় একসঙ্গে ইসকন ও সার্বজনীন পরিষদ
- শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান
- ৩নং ওয়ার্ড ফুটবল ফেডারেশনের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
- শুভ জন্মাষ্টমী উপলক্ষে কয়েস লোদী, মিফতাহ সিদ্দিকী ও ইমদাদ চৌধুরীর সাথে পুজা উদযাপন কমিটির মতবিনিময়
- সিলেটে ধর্মীয় স্বাধীনতা নিয়ে তরুণদের প্রাণবন্ত কর্মশালা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটের কাকুয়ার পারে বর্ণাঢ্য র্যালি
- ৩ দিনের মধ্যে ট্রিপল মার্ডারের ঘটনায় প্রকৃত অপরাধীদের আইনের আওতায় না আনলে বৃহত্তর আন্দোলনে যাবে এলাকাবাসী
- কোনভাবেই কাউকে নিপীড়িত হতে দেব না : সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
» সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের রাজস্বকরণের দাবিতে সিলেটে মানববন্ধনের ডাক
প্রকাশিত: ১৫. জুন. ২০২৬ | সোমবার
নিউজ ডেস্কঃ
সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বকরণের (সরকারি বেতন কাঠামোর আওতায় আনা) দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
আগামী ২৭ জুন শনিবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
‘সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন, সিলেট বিভাগ’-এর ব্যানারে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।
আয়োজক সংগঠন সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের অবহেলা, বৈষম্য ও বঞ্চনার অবসান ঘটিয়ে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকরির রাজস্বকরণের এক দফা দাবি আদায়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আন্দোলনের মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে- “বৈষম্য দূর করো, ন্যায্য অধিকার নিশ্চিত করো; চাকরির রাজস্বকরণ এখনই চাই, এখনই চাই।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, দেশের সরকারি কলেজগুলোতে বছরের পর বছর ধরে বহু কর্মচারী অত্যন্ত স্বল্প বেতনে এবং মানবেতর উপায়ে বেসরকারি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সেবা দিয়েও তারা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।
এই দীর্ঘস্থায়ী বৈষম্যের অবসান ঘটিয়ে এক দফা দাবি আদায়ে আগামী ২৭ জুনের মানববন্ধনকে সফল করতে সিলেট বিভাগের সকল সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের যথাসময়ে শহীদ মিনারে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
আন্দোলনকারী কর্মচারীরা জানান, এক দাবি এক সুর, রাজস্বকরণ এখনই দরকার”-এই প্রত্যয় নিয়ে তারা মাঠে নামছেন।
চাকরি স্থায়ীকরণ ও রাজস্বকরণের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই শান্তিপূর্ণ ও ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।
শনিবারের এই মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করতে এবং আন্দোলনকে বেগবান করতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে, সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন, সিলেট বিভাগ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৭২ বার
সর্বশেষ খবর
- অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন
- বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জন্মাষ্টমীর শোভাযাত্রায় একসঙ্গে ইসকন ও সার্বজনীন পরিষদ
- শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান
- ৩নং ওয়ার্ড ফুটবল ফেডারেশনের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর