- নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি
- সিকৃবিতে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
- সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ
- টোয়াস সদস্যদের সাথে সিউক চেয়ারম্যানের মতবিনিময় ও ‘অভিযাত্রী’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন
- ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা
- সিলেট মহানগরীর ছোট-বড় প্রতিটি রাস্তায় ডিভাইডারের দাবীতে মানব ডিভাইডার কর্মসূচী অনুষ্ঠিত
» বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্যোগে শুদ্ধাচার পুরস্কার ও কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
প্রকাশিত: ২৪. জুন. ২০২৪ | সোমবার
নিউজ ডেস্কঃ
সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্যোগে প্রতি বছরের ন্যায় ২০২৩-২৪ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে।
সোমবার (২৪ জুন) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুদ্ধাচার পুরস্কার প্রদান করেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি ।
অনুষ্ঠানে সিলেট বিভাগাধীন জেলা প্রশাসকগণের মধ্যে মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, বিভাগীয় কমিশনারের কার্যালয় সিলেট গ্রেড ০২-০৯ এর কর্মচারীদের মধ্যে শহীদুল ইসলাম সোহাগ, সিনিয়র সহকারী কমিশনার গ্রেড ১০-১৬ এর কর্মচারীদের মধ্যে দিলীপ কুমার রায়, সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. এনামুল হক জুবেল, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং গ্রেড ১৭-২০ এর কর্মচারীদের মধ্যে মো. লায়েছ আলী পরিচ্ছন্নতা কর্মী-কে ২০২৩-২৪ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।
সরকারি কর্মকাণ্ডে দক্ষতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, গতিশীলতা আনয়ন, সেবার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানের কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৪-১৫ অর্থবছর হতে মন্ত্রণালয়/বিভাগ পর্যায়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বা ‘এপিএ’-র প্রবর্তন করা হয়।
একটি সরকারি অফিস তার কার্যতালিকা, সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা, নীতি ও কৌশলকে বিবেচনায় রেখে সুনির্দিষ্ট কাঠামো অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এই চুক্তি স্বাক্ষর করে।
এরই ধারাবাহিকতায় সিলেট বিভাগাধীন সকল জেলা প্রশাসকের কার্যালয়ের সাথে বিভাগীয় কমিশনারের কার্যালয় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪-২৫ সম্পাদন করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ২৭৪ বার
সর্বশেষ খবর
- নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান
- সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি
- ১ অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত
- সিলেটে এহছানুল হক তাহের সহ সকলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা
- নিজ নিজ দায়িত্ব আন্তরিকভাবে পালনের আহ্বান ইসকন সিলেটের বিভাগীয় সভায়


