শিরোনামঃ-

» প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত সিলেটের বানভাসি মানুষের খবর রাখছেন : প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

প্রকাশিত: ২১. জুন. ২০২৪ | শুক্রবার

Manual1 Ad Code

ওসমানীনগর প্রতিনিধিঃ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেন, বন্যা, খরা, বৃষ্টি এইগুলো প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক নিয়মে এগুলো হয় তাই আমরা চাইলেও কেউ আটকাতে পারবো না কিন্তু তার মোকাবেলা করতে পারি।

Manual2 Ad Code

সকল দূর্যোগের মোকাবেলা করে আমাদের বেঁচে থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও নির্দেশনায় আমরা অনেকগুলো প্রাকৃতিক দুর্যোগ সফলভাবে মোকাবেলা করেছি।

Manual5 Ad Code

তিনি শুক্রবার (২১ জুন) দিনব্যাপী ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা, তাজপুর ও গোয়ালাবাজার ইউনিয়নের বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন ও বানভাসি মানুষের মধ্যে ত্রাণ, নগদ অর্থ এবং রান্না করা খাবার বিতরণকালে একথাগুলো বলেন।

Manual1 Ad Code

প্রতিমন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত সিলেটের বানভাসি মানুষের খোঁজখবর নিচ্ছেন। পর্যাপ্ত ত্রাণ বরাদ্দের পাশাপাশি আমাদের নির্দেশ দিয়েছেন যেন আমরা প্রতিটি বন্যার্ত পরিবারকে ত্রাণ সহায়তা পৌঁছে দেই। আমরা স্থানীয় প্রশাসন, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রত্যেকটা আশ্রয়কেন্দ্রে এবং ঘরে ঘরে ত্রাণ সহায়তা ও রান্না করা খাবার পৌঁছে দিচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহ-সভাপতি আলাউর রহমান আলা, যুগ্ম সম্পাদক ও তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরোনদয় পাল ঝলক, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমান, সাবেক চেয়ারম্যান খালেক আহমেদ, বুরুঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শাহানুর মিয়া, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী, দপ্তর সম্পাদক আব্দুল মন্নান, ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি লেবু মিয়া, গোয়ালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ মেম্বার, দপ্তর সম্পাদক ফয়জুল হক, দেলওয়ার আহমদ মেম্বারসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৫৮ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031