শিরোনামঃ-

» অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে সিলেটে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি চলছে

প্রকাশিত: ০৯. মে. ২০২৪ | বৃহস্পতিবার

Manual3 Ad Code

ডেস্ক নিউজঃ

Manual6 Ad Code

সারা দেশের ন্যায় সিলেটে পঞ্চম দিনের মতো অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়ন সহ অন্যান্য দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ ও ২ এর অধিনের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে লাগাতার কর্মবিরতি চলছে।

বৃহস্পতিবার (৯ মে) গোটাটিকর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে সকাল ৯টা থেকে পঞ্চম দিনের মতো কর্মবিরতি চলাকালে বিভিন্ন দপ্তরের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা, কর্মচারীদের পদমর্যাদা (সরকার ঘোষিত গ্রেডিং ১-২০), ৬ মাস পিছিয়ে পে-স্কেল ও ৫% বিশেষ প্রণোদনা প্রদান, এপিএ বোনাস সমহারে না দেওয়া, লাইনম্যানদের নির্দিষ্ট কর্মঘন্টা ও কাজের জন্য প্রয়োজনীয় লাইনম্যান ও বিলিং সহকারী পদায়ন না করা, যথাসময়ে পদোন্নাতি না করা, লাইনক্র লেভেল-১ ও মিটার রিডার কাম মেসেঞ্জার (চুক্তিভিক্তিক), বিলিং সহকারী (কানামুনা) চাকুরী নিয়মিত না করা, স্মারকলিপিতে অংশগ্রহণ করায় ভোলা পবিস-এর এজিএম আইটি ও এজিএম অর্থকে সাময়িক বরখাস্ত, সিরাজগঞ্জ পবিস-২ এর ডিজিএম (কারিগরি) ও এজিএম আইটিকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে সংযুক্ত করায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শোষন, নির্যাতন, নিপীড়ন বন্ধ ও ভবিষ্যতে আধুনিক বিদ্যুৎ ব্যবস্থা গড়ার লক্ষ্যে বাপবিবো/পবিস এর অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়নের জন্য দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে লাগাতার কর্মবিরতি পালন করা হয়।

Manual3 Ad Code

কর্মবিরতি চলাকালে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পল্লী বিদ্যুতের সেবা জনগণের ঘরে ঘরে পৌছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। কিন্তু কিছু কুচক্রী মহলের ষড়যন্ত্রের কারণে পল্লী বিদ্যুতের মতো একটি লাভজনক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা বৈষম্যের শিকার হচ্ছেন।

Manual2 Ad Code

বক্তারা আরো বলেন, আমরা হাজারো মানুষের কল্যাণে এই আন্দোলনে যেতে বাধ্য হয়েছি। আমাদেরকে কঠোর কর্মসূচীতে যেতে যেন বাধ্য না করা হয়। বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে পল্লী বিদ্যুতের সাথে জড়িত হাজার হাজার কর্মকর্তা-কর্মচারীর উল্লেখিত দাবি সমূহ বাস্তবায়নে বর্তমান সদাশয় সরকারের প্রতি জোর দাবি জানান।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৫৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930