শিরোনামঃ-

» মাসালা বাজারে পাওয়া যাচ্ছে টমি মিয়াস স্পেশাল ইফতারী

প্রকাশিত: ১৩. মার্চ. ২০২৪ | বুধবার


Manual8 Ad Code

ডেস্ক নিউজঃ

Manual4 Ad Code

আন্তর্জাতিক স্বনামধন্য শেফ টমি মিয়া এমবিই উদ্যোগে সিলেট নগরীর সুবিদবাজার ও উপশহর মাসালা বাজারে পাওয়া যাবে টমি মিয়াস স্পেশাল ইফতারী।

বুধবার (১৩ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে টমি মিয়া এমবিই বলেন, পবিত্র এই রমজান মাসে টমি মিয়া হসপিটালিটি ম্যানেজম্যান্ট ইনস্টিটিউট এর টমি মিয়াস স্পেশাল ইফতারী পাওয়া যাবে সুবিদবাজার ও উপশহর মাসালা বাজারে। গত মঙ্গলবার ১২ মার্চ থেকে এই ইফতারী কার্যক্রম চালু করা হয়।

টমি মিয়া হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এর এডমিন ম্যানেজার আব্দুুল্লাহ আল মাসুম ও মাসালা বাজার সিলেট এর ওপারেশন হেড জসিম উদ্দিনের তত্ত্বাবধানে ১২ আইটেমের ইফতারী পুরো মাসব্যাপি পাওয়া যাবে।

Manual8 Ad Code

মাসব্যাপি টমি মিয়াস স্পেশাল ইফতারী উপলক্ষে টমি মিয়া হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের সকল স্টাফ ও শেফদের বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

টমি মিয়াস স্পেশাল ইফতারীর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, ইউরো গ্রুপ ইউকের সহযোগী প্রতিষ্ঠান মাসালা বাজারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সেলিম হোসেন এমবিই, ইউরোফুডস গ্রুপ বাংলাদেশ অপারেশনের ডিরেক্টর শেখ শফিউল আলম, ঢাকার বিজনেস ডেপলাপমেন্ট মো. সাইফুল ইসলাম, মাসালাবাজার সিলেট ডিভিশনের অপারেশন ম্যানেজার জসিম উদ্দিন, মাসালাবাজারের ম্যানেজার রাজিব কৈরী, মুহিবুল হক, রাজিব রয়, মৌলভীবাজারে এক্সিকিউটিভ ম্যানেজার সুমন মিয়া, সেফ দেলোয়ার, সেফ কাওছার প্রমুখ।

Manual8 Ad Code

উল্লেখ্য, টমি মিয়া এমবিই তাঁর প্রশিক্ষণ ইনস্টিটিউটের মাধ্যমে এখন পর্যন্ত ২৫০০০ দক্ষ শেফ তৈরি করেছেন যারা এখন বিশ্বের বিভিন্ন দেশে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছেন।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৪২ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930