- মে দিবসে স্ববেতনে সর্বাত্নক ছুটি কার্যকরের দাবিতে স্মারকলিপি প্রদান
- এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে সিলেট ছাত্রদলের নারীকর্মীরা
- জেলা বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের জরুরী সভা
- অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্বপ্না ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টার
- সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
- গোয়াইনঘাট ও ছাতক নদীবন্দর শাখা জাহাজী শ্রমিক ফেডারেশনের কমিটি গঠন
- সিলেট নগরীর মদীনা মার্কেটে ওউন বেবীশপের উদ্বোধন
- মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের নগরীতে প্রচার মিছিল
- আলোকিত গোলাপগঞ্জ-বিয়ানীবাজার গড়তে সংসদে সহযোগিতা চাইলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- আগামীকাল সিলেট সফরে আসছেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
» সিলেট মহানগর বিএনপির লিফলেট বিতরণ
প্রকাশিত: ০৯. মার্চ. ২০২৪ | শনিবার
রোজার প্রাক্কালে ডামি সরকারের বাজার সিন্ডিকেট আরো বেপরোয়া হয়ে উঠেছে : নাসিম হোসাইন
ডেস্ক নিউজঃ
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, ৭ জানুয়ারীর পাতানো ডামি নির্বাচন বয়কট করায় ফ্যাসিস্ট সরকার জনগণের উপর প্রতিশোধ নিতেই বিদ্যুৎ ও গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করেছে।
ডামি সরকার শাসনের পরিবর্তে দেশে শোষন চালিয়ে যাচ্ছে। রোজার প্রাক্কালে সরকারের সিন্ডিকেট সদস্যরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। মন্ত্রীরা খেজুরের পরিবর্তে বরই খাওয়ার পরামর্শ দিচ্ছে।
নিত্যপণ্যের দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে এমনিনেতই প্রান্তিক জনগোষ্টীর পিঠ দেয়ালে ঠেকে গেছে। এমন কঠিন সময়ে সমন্বয়ের নামে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি করলেও নামকাওয়াস্তে জ্বালানী তেলের দাম কমিয়ে সরকার জাতির সাথে প্রতারণা করছে।
জনদুর্ভোগ সৃষ্টিকারী সরকারের হাতে দেশের মানুষ নিরাপদ নয়। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দেশপ্রেমিক জনতার আন্দোলন চলছে এবং চলবে।
তিনি শনিবার (৯ মার্চ) বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে নগরীর বন্দরবাজার সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণকালে অনুষ্ঠিত পথসভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত লিফলেট বিতরণ ও পথসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না।
অতিথির বক্তব্যে মোনায়েম মুন্না বলেন, গত ১৪ বছরে বিদ্যুতের দাম বেড়েছে ১৩০ শতাংশ। দাম বাড়ানো হয়েছে ১৩ বার। পিডিবির তথ্যমতে, গত ১৪ বছরে ১৩ দফায় খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে প্রায় ১৩০ শতাংশ। সরকার কমিশন ও লুটপাট করার জন্য তুলনামূলক কম টাকায় নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন না করে কয়লা, তেল, গ্যাস ইত্যাদি পরিবেশ দূষণকারী ফসিল ফুয়েল ব্যবহার করে দেশের পরিবেশের বিপর্যয় ডেকে আনছে। কয়লা, গ্যাস, তেল ইত্যাদি আমদানির নামে দেশ থেকে লাখ লাখ কোটি টাকা পাচার করছে। গ্যাস সঙ্কটে দেশের শিল্প-কলকারখানা বন্ধ হয়ে গেছে।
বাড়িতে বাড়িতে চুলা জ্বলছে না। এই পরিস্থিতি চলতে থাকলে রমজান মাসে ভয়াবহ দুর্ভোগের মধ্যে পড়বে সাধারণ মানুষ। তাই ফ্যাসিস্ট সরকারের গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
লিফলেট বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, নজিবুর রহমান নজিব, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুর্শেদ আহমদ মুকুল, হুমায়ুন আহমদ মাসুক, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মুমিন, বিএনপি নেতা আফজাল উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন, ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে নাদির খান, মনজুরুল হাসান মঞ্জু, সেলিম আহমদ সেলু, রহিম মল্লিক, লুৎফুর রহমান মোহন, সবুর আহমদ, মিজানুর রহমান মিজান, আব্দুল মালিক সেকু, লোকমান আহমদ, রফিকুল ইসলাম রফিক, রহিম আলী রাসু, আব্দুল মান্নান, রুবেল বক্স, আলমগীর হুসেন, সুলেমান আহমদ সুমন, তাজ উদ্দিন মাসুম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, যুবদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য তুফাজ্জল হোহেন বেলাল, নজরুল ইসলাম, সুহেল মাহমুদ, এনামুল হক চৌধুরী শামীম, লিটন আহমদ, এমদাদুল হক স্বপন, কয়েস আহমদ, কল্লোল জ্যতি বিশ্বাস জয়, ওসমান গনি, সাজ্জাদুর রহমান দুদু, বিএনপি নেতা একেএম ফজলুল হক ফজলু, ফরহাদ আহমদ, সাইফুল ইসলাম, সালেক আহমদ, অজি মোহাম্মদ কায়সার, মোস্তাক আহমদ, আব্দুল আহাদ, খুর্শেদ আহমদ খুশু, শহিদুল ইসলম কাদির, হারুনুর রশিদ, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হোসাইন আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা নাজিম উদ্দিন, জেহিন আহমদ ও ছাত্রদল নেতা আবুল হোসেন প্রমূখ।
এছাড়া লিফলেট বিতরণকালে মহানগর বিএনপি, ৪২টি ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৫০ বার
সর্বশেষ খবর
- মে দিবসে স্ববেতনে সর্বাত্নক ছুটি কার্যকরের দাবিতে স্মারকলিপি প্রদান
- এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে সিলেট ছাত্রদলের নারীকর্মীরা
- জেলা বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের জরুরী সভা
- অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্বপ্না ফিজিওথেরাপি এন্ড হিজামা সেন্টার
- সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- শ্রমিকনেতা আনোয়ার হোসেন উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা; অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে
- সিলেট মহানগর ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল সমাবেশ
- কোর্টপয়েন্টে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ শনিবার
- সিলেটে ভোজ্যতেল সিন্ডিকেটের প্রতিবাদে ক্যাব-এর মানববন্ধন
- গোলাপগঞ্জে এলপিজি গ্যাস প্লান থেকে সরকারি মূল্যে সিলিন্ডার না পাওয়ার প্রতিবাদে মানববন্ধন


